জয়া-ফারিয়ার মতো টলিউডে অভিষেক বুবলীর, নায়ক সৌরভ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম

জয়া আহসান, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, রাফিয়াত রশিদ মিথিলার পর এবার টলিউডে পা রেখেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবি দিয়ে শুরু হচ্ছে তাঁর এই যাত্রা। আর বুবলীর সঙ্গে এতে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস।

এ ছাড়া ছবিটির মধ্য দিয়ে এবারই প্রথম কোনো বাংলাদেশি পরিচালকের নির্মাণে কাজ করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। জানা গেছে, থ্রিলারধর্মী ফ্ল্যাশব্যাকের কাহিনি এগিয়েছে একজন লেখককে কেন্দ্র করে। এই লেখকের ভূমিকাতেই রয়েছেন তিনি।

কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ছবিটির গল্প অনেকটা এ রকম, মঞ্চের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন ধরে সব ছেড়েছুড়ে দূরেই সরে রয়েছেন তিনি। যদিও মাঝেসাঝে এখনও অঞ্জন অভিনয় করেন। তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে, ছবিতে অন্য এক চরিত্র ডিকে ভবঘুরে। কোথাও তার স্থায়ী ঠিকানা নেই। এই দুই চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্র ছবির পরিচালক শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষকে জীবন অদ্ভুতভাবে মিলিয়ে দেয়। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিনগুলো যেন রুপালি পর্দার থেকেও বেশি আকর্ষণীয়। তবে নিয়তি তাদের কোন পথে নিয়ে যাবে, তারই গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাক’। অভিনয়ে ‘অঞ্জন’ হয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘ডিকে’ সৌরভ দাস। ‘ছবির পরিচালক’র ভূমিকায় শবনম বুবলী।

ইতিমধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় শুটিংয়ে অংশ নিয়েছেন এই তিন তারকা। ভারতের সাংস্কৃতিক রাজধানীতে এটাই বুবলীর প্রথম সফর। সেখানে শুটের ফাঁকে শহরকেও ঝাঁকি দর্শনে চেনার চেষ্টা করেছেন। কলকাতার খাবার খেয়েছেন তৃপ্তি করে। সেই সঙ্গে সহ-অভিনেতাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই ঢাকাই নায়িকা। কৌশিক-সৌরভও তাঁর প্রশংসা করেছেন।

সৌরভ দাস। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এদিকে, নতুন সপ্তাহে পুরো টিম পৌঁছে যাবে উত্তরবঙ্গে। সেখানে হাড়হিম ঠাণ্ডা আর ঘন কুয়াশার জালে বোনা হবে গল্পের ক্লাইম্যাক্স। পরিচালক রাশেদ রাহার সঙ্গে যৌথভাবে গল্প ও চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

সিনেমাটি নিয়ে পরিচালক রাশেদ রাহা বলেন, ‘‘ছবিতে অঞ্জন চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। তাঁর ‘বিসর্জন’, ‘বিজয়ার পরে’ দেখেছি। তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম। পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একইভাবে কৌশিক দা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও বুবলী অসাধারণ। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেখানে দেখা যাবে একঝাঁক তারকা অভিনেতাকে। তাঁদের নাম ক্রমশ প্রকাশ্য।’’ 

 

সাংবাদিক ও গল্পকার খায়রুল বাসার নির্ঝর বলেন, ‘এটা নবীন গল্পকার হিসেবে আমার জন্য বিশেষ পাওয়া। এতে এত সংখ্যক গুণী শিল্পী রয়েছেন, যা যে কোনো তরুণ লেখকের জন্য সত্যিই বিশেষ কিছু।’

প্রসঙ্গত, আগামী মাসে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। এরপর সেটি ভারতেই মুক্তি পাবে। যৌথভাবে প্রযোজনায় রয়েছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর