ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানীর রেস্তোরাঁ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম

সিনেমায় অনেকদিন ধরেই অনিয়মিত নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বেশ কিছুদিন আগেই মনোনিবেশ করেছেন ব্যবসায়। তাঁর নতুন রেস্তোরাঁ ‘চাপওয়ালা’ গতকাল (২৩ মার্চ) রাতের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়েছে প্রতিষ্ঠানটির কয়েকটি শাখা। এর মধ্যে সাভারের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়।

ওমর সানী বলেন, ‘সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। বলা যায় সেখানে অল্প কিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার-দাবার পরিবেশন করে এলাকায় বেশ সাড়া ফেলেছে। দিন দিন চাপওয়ালার প্রতি সবার আগ্রহ বাড়ছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই যখন বাসায় চলে এসেছি, তখন প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের বিরাটাকার সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙে যায়। তাতে চাপওয়ালার বাইরের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়।’

ওমর সানীর রেস্তোরাঁ। ছবি ওমর সানী/ফেসবুক

তিনি আরও বলেন, ‘এই ঝড়ে ব্যবসায়িকভাবে আমার বেশ ক্ষতি হয়েছে। আসলে প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরও মানুষের মন তো, মনটা খুব খারাপ হয়ে গেছে। দিনরাত অনেক শ্রম দিয়ে কষ্ট করে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হলো।’

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে ওমর সানী অভিনীত সিনেমা ‘ডেডবডি’। ঈদে মুক্তির মিছিলে এগিয়ে আছে সিনেমাটি। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর