ভাইরাল বেবি, কে সে!

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১১:৩০ এএম

ঈদের আমেজে বুঁদ সিনেপ্রেমীরা। একের পর এক আসছে গান, টিজার, টেলার। আছে আইটেম সংও। যেন ঢোক গেলা সব আয়োজন!

আর সেই আইটেমে শোনা যাচ্ছে ‘আমি ভাইরাল বেবি রে’। ঈদের ‘ওমর; ছবির যে গানে নেচে-গেয়ে ঢালিউড পরিবেশে উচ্ছ্বাস নামিয়ে আনলেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এতে দর্শনার আসরে দেখা মিলেছে শরিফুল রাজ, আবু হুরায়রা ও নাসির উদ্দিন খানদের!

কে কার ভাইরাল বেবি সে উত্তর পাওয়া গেল আরেকজনের কাছ থেকে। গানটির গীতিকার জনি হক বললেন, ‌‌‘বাণিজ্যিক সিনেমায় আইটেম সংটা বিশেষ। আর সেটাই মাথায় রেখে গানটি সাজানো। এতে ভাবগম্ভীরর্যতা খুঁজলে ভুল হবে। বলা চলে, এক ধরণের উৎসবের আমেজের মাথায় রেখেই ওমর ছবির জন্য গানটি করেছি। দর্শনা বণিক হয়তো অনেকের কাছেই ভাইরাল বেবি। তবে অন্যরা পছন্দের মানুষকে নিয়ে ছবিটি দেখতে পারেন।’

‘চলো নিরালায়’খ্যাত জনি হকের কথায় ‘ভাইরাল বেবি’ গানটি বানিয়েছেন স্যাভি। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও ঈশান মিত্র।

জনি হক। ছবি: ফেসবুক থেকে নেওয়া ‘ওমর’ ছবিটি পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’-এ শরিফুল রাজ ছাড়াও আছেন দেশের তিন দাপুটে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। আরও দেখা যাবে রোজি সিদ্দিকী, এরফান মৃধা শিবলু ও আবু হুরায়রা তানভীরকে। এছাড়া বিশেষ চমক হিসেবে থাকছেন কলকাতার দর্শনা বণিক।

‘ওমর’ ছবিটি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

ভিডিও দেখুন:

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সোমবার এক ‘অত্যন্ত জরুরি’ বিজ্ঞপ্তিতে দূতাবাস...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
লোডিং...

এলাকার খবর