ঈদের ছবি

‘রাজকুমার’ ১২৬, নিকটতম ‘ওমর’‌

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম

ঈদের হলগুলোতে ‘রাজকুমার’-এর রাজ! শাকিব খানের নতুন চলচ্চিত্রটি ঈদে মুক্তি পাচ্ছে ১২৬টি সিনেমা হলে। দ্বিতীয় অবস্থানে আছে শরীফুল রাজ  অভিনীত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’। তারা পেয়েছে ২১টি হল।  

অন্যরা আর কেউই দুই সংখ্যার ঘরে পৌঁছাতে পারেনি। এরমধ্যে জায়েদ খানের ‘সোনার চর’কে পছন্দ করেছে ৭টি প্রেক্ষাগৃহ।

মুক্তির তালিকায় রয়েছে—রাজকুমার, ওমর, সোনার চর, জ্বীন-২, কাজলরেখা, দেয়ালের দেশ, আহারে জীবন, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ, লিপস্টিক ও মেঘনা কন্যা। 

হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিবেশন করছে ভার্সেটাইল মিডিয়া। তারা জানায়, একক হল ও মাল্টিপ্লেক্স মিলে ১২৬টি হলে মুক্তি পাবে সিনেমাটি। আজ (১০ এপ্রিল) সবশেষ দুটি প্রেক্ষাগৃহ যুক্ত হয়েছে। আর সংখ্যাটা বাড়ার সম্ভাবনা নেই।

অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ঘরে রয়েছে ‘জ্বীন ২’, ‘কাজলরেখা’ ও ‘গ্রিন কার্ড’। এই সিনেমাগুলো একক সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। তবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসে একাধিক শো থাকছে। কিবরিয়া ফিল্মস পরিবেশন করছে ‘ওমর’ ও ‘আহারে জীবন’ সিনেমা দুটি।

জানা যায়, এবার পৌনে দুই শত হল ঈদে চালু থাকতে পারে। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এবারের ঈদে দুইশ’র কাছাকাছি হল চালু হতে পারে। ৬০টি হল নিয়মিত বাকি ১২০টির মতো সিঙ্গেল হল ঈদ উপলক্ষে চালু হতে যাচ্ছে। তবে একেবারের সঠিক হিসাবটা ঈদের পরদিন বলা সম্ভব। কারণ আজও কয়েকটি হল রেডি হয়েছে বলে সংবাদ পেয়েছি।’

অন্যদিকে, হলসংখ্যা বেশি না হলেও ১৬টি ছবি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছিল। আসতে আসতে অনেকেই সরে গেছেন সেই অবস্থান থেকে। এরমধ্যে ‘ডেডবডি’ ছবির পরিচালক এমডি ইকবাল জানিয়েছেন ঈদের দুই সপ্তাহ পর তারা সিনেমাটি মুক্তি দেবেন।

প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
চলচ্চিত্র নির্মাতা স্যার ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে এই সিনেমা নিয়ে মোটেই সন্তুষ্ট নন একজন—তিনি এমিলি উইলসন
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া...
অতিরিক্ত পানি ব্যবহার, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত কৃষির কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা চাপের মুখে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি'র সাম্প্রতিক এক...
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর