শাকিবের তুফান সেটের অদেখা কিছু ছবি ও গল্প

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:৪১ পিএম

তুফানের সেটে শাকিব খান। ছবি: শিহাব রায়হান রাফীর ‘তুফান’ নিয়ে তুলকালাম চারদিক। প্রধান চরিত্র শাকিব খানের লুক ও কস্টিউমের বাইরেও বিভিন্ন কারণে ছবিটি আলাদা আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে সেট ও পুরনো আবহ নিয়ে দেদারসে প্রশংসা মিলছে।

নির্দিষ্ট করে বললে শিল্প নির্দেশনা নিয়েই এই স্তুতি। ফলে অনেকেই বলছেন, এমন আবহের ছবি হয়নি এর আগে! অনেকেই মিল খুঁজেছেন দক্ষিণ ভারতীয় কেজিএফ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এবার ছবির সেটের এমন কিছু ছবি এসেছে ইনডিপেনডেন্ট ডিজিটালের সংগ্রহে, যা দেখলে যে কেউ হবেন মুগ্ধ।

শিহাব নুরুন নবী। ছবিগুলো শিল্পীর সৌজন্যে আর এই মুগ্ধকর কাজটি শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন শিহাব নুরুন নবী। এই শিল্প নির্দেশক এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন। রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ‘নোনা জলের কাব্য’র জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অমিতাভ রেজার  ‘রিকশা গার্ল’, মোস্তফা সারোয়ার ফারুকীর ‘শনিবার বিকাল’, আশফাক নিপুণের ‘মহানগর’, ‘মহানগর ২’ এবং কোক স্টুডিও বাংলার ‘সিজন ২ ও ৩’-এর কিছু গান হয়েছে তাঁর শিল্প নির্দেশনায়।

এবার তিনি যুক্ত হয়েছেন ‘তুফান’র মহাযজ্ঞে। সিনেমাটির কিছু অপ্রকাশিত দৃশ্য ধরে ধরে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল। এরমধ্যে একটি স্থিরচিত্রে দেখ যায়, বড় হলরুম। যেখানে আছে বেসিন, ভাঙা দেয়াল ও হারিকেন।

হলরুম। ছবি: শিহাব ছবিটির প্রসঙ্গে শিহাব বললেন, ‘এটার মাধ্যমে আসলে মেটাফোরিক বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হারিকেনটা নব্বই দশকের অনেকের কাছে সুপরিচিত একটা বিষয়। এটা দিয়েই কিন্তু সেই দশকের একটা ব্যাপারের ইঙ্গিত আছে। এটা মূলত নব্বইয়ের দশকের প্রেক্ষাপটের চলচ্চিত্র।’

অন্য একটি ছবিতে দেখা যায়, বাথটাবের ভেতরে বসে আছেন শাকিব খান। তাঁর মুখ অগ্নিমূর্তি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আগুন।

এ ছবি নিয়ে শিহাবের ভাষ্য, ‘এটার মাধ্যমে আমরা আসলে পরিস্থিতি ও শাকিব খানের মনের অবস্থাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার চেষ্টাই থেকেছে ছবির গল্প, আবহ ও অনুভূতিটা একসুতোয় গাঁথা।’

গাড়ি পোড়ানোর দৃশ্য। ছবি: শিহাব ঠিক একইভাবে দেখা গেল পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য। যে জিপটাও নব্বইয়ের দশকের। 

রায়হান রাফীর সঙ্গে শিল্প নির্দেশক। ছবি: শিহাবের সৌজন্যে জানা গেল, ছবির দৃশ্যধারণ এপ্রিলে শুরু হলেও এর প্রি-প্রোডাকশনের শুরু গত বছরের নভেম্বরে। আর ৭০০’র বেশি বিজ্ঞাপনে নির্দেশনার কাজ করা শিহাব ১৭ জানুয়ারিতে কলকাতায় গিয়ে যুক্ত হন। এরপর টানা কাজ চলেছে। আর কয়েকদিনের কাজ হলেই ইতি টানা হবে হালের সবচেয়ে আলোচিত এই সিনেমার। 

লোকেশনে চলছে আলোচনা। ছবি: শিহাবের সৌজন্যে শিহাব জানালেন, ‘কেজিএফ’ বা ‘অ্যানিমেল’ থেকে গল্প নেওয়ার গুজব চললেও এটা একেবারে আলদা কাহিনির। পোশাকে মিল থাকলেও এর চরিত্র তুফান বা রকি ভাইয়ের কোনো মিল নেই।

তুফান শাকিব খান। ছবি: শিহাব প্রসঙ্গত, আগামী কোরবানির ঈদে বড় পর্দায় আসছে তুফান চলচ্চিত্রটি। মনে করা হচ্ছে এতে বাংলাদেশের আলফা আই স্টুডিওস লিমিটেড, চরকি ও কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ থাকায় সিনেমাটির বিপণনে থাকবে বড় ধামাকা। তবে শেষ অবধি রোমান্টিক শাকিব কতটা গ্যাংস্টার তুফান হয়ে উঠতে পারছেন, হতে পারে এবারের ঈদে এটাই বড় প্রশ্ন!

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর