ভক্তদের জন্য জোড়া চমক, তুফানের সঙ্গেই হলে থাকছে দরদ

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৪:৫১ পিএম

কোরবানির ঈদের বড় চমক হিসেবে আসছে শাকিব খান অভিনীত ‘যৌথ প্রযোজনা’র চলচ্চিত্র ‘তুফান’। আর এর সঙ্গে হাজির হচ্ছে এই শীর্ষ নায়কের আপকামিং চলচ্চিত্র ‘দরদ’ও! 

হ্যাঁ, তুফানের বিরতিতে দেখানে হবে প্যান ইন্ডিয়ান এই সিনেমার প্রমো। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন দরদের পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘তুফান ছবির বিরতিতে আমরা হাজির হব দরদ নিয়ে। এভাবেই প্ল্যান করা হয়েছে। খেলা দেখা যাবে হলে!’

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। চারটি ভাষায় (বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, তুফান চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। আলফা আই, চরকি ও ভারতীয় এসভিএফ’র যৌথ প্রযোজনায় ‘তুফান’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও শেষ অবধি আলফা আই এর একক প্রযোজনার দাবি করেছে। ছবিটি তুমুল আলোচনায় আছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর