শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল

আপডেট : ২০ জুন ২০২৪, ০৩:২৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এবারের ঈদুল আজহায় বিএফডিসি-তে তিনটি গরু কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। প্রস্তুতিও ছিল সেভাবেই, কিন্তু শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। কারণ, ঈদের দু’দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা মারা যান। ফলে সবকিছু এলোমেলো হয়ে যায়। বড় ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েন ডিপজল।

কিন্তু শিল্পীদের নিরাশ করেননি এই অভিনেতা। সহকর্মীদের জন্য নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দেন তিনি। বুধবার (১৯ জুন) এফডিসির মসজিদে ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন খল-অভিনেতা।

শিল্পীদেরকে ঈদ উপহার দিচ্ছেন ডিপজল। ছবি: সংগৃহীত

ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি—আমি শিল্পী সমিতিতে নিতে আসিনি, দিতে এসেছি। চলচ্চিত্রের কীভাবে ভালো হয় তা নিয়েই কাজ করব। আমি চলচ্চিত্র ও শিল্পীদের মঙ্গল চাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’

জানা যায়, উপস্থিত ৩৫০ জন শিল্পীকে এ উপহার তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী ও এফডিসির কর্মচারীদের মধ্যে এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর