বুবলীর ছবি নিয়ে ডিপজলের আশাবাদ, শাকিবের বেলায় হতাশ

আপডেট : ১২ জুন ২০২৪, ০৫:২৯ পিএম

এবারের ঈদেও মুখোমুখি শাকিব খান ও শবনম বুবলী। ঈদে মুক্তির তালিকায় আছে শাকিব খানের ‘তুফান’ আর শবনম বুবলীর ‘রিভেঞ্জ’। রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’-এ শাকিবের বিপরীতে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আর মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমায় বুবলীর নায়ক রোশান।

দুটি ছবি নিয়েই মুখ খুললেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। 

সিনেমার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিনেতা বুবলীর ‘রিভেঞ্জ’ নিয়ে বেশ আশাবাদ ও হতাশা প্রকাশ করেছেন শাকিবের ‘তুফান’ নিয়ে। এই খল অভিনেতা বলেন, ‘রিভেঞ্জ ছবিটা ভালো হয়েছে। আমরা মনে হয় এই ঈদে এটাই এক নম্বরে থাকবে। তুফান ছবির নামে আগেও অনেক নাম হয়েছে। আমি তো এই ছবির গল্পটা জানি না। তবে এটি যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না। আর যদি রিমেক না হয়ে অন্য কোনো গল্প হয় আর যত বড় কথা বলে ওই ছবি অত বড় যায় না। কথা কম বলা ভালো, ছবি দেখেই তো দর্শক বলবে ভালো না মন্দ। আমি যতটুকু আওয়াজ পেয়েছি, অত ভালো হয় নাই। যার জন্য হল মালিকরাও কম চাপছে ছবিটার পেছনে।’

তিনি আরও বলেন, ‘ঈদের এক নম্বর ছবি হবে রিভেঞ্জ। অনেকেই বলছেন ভালো হয়েছে কাজ। ঈদের সেরা ছবি হবে এটি। এই ছবির জন্য আমার শুভকামনা থাকবে।’

তুফান প্রসঙ্গে ডিপজল বলেন, ‘শাকিব আমাদের ঘরের ছেলে। এই ঈদেও ওর ছবি আসছে। ওর জন্যও শুভকামনা থাকবে।’ 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর