এবার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হচ্ছে ইকবালের ‘রিভেঞ্জ’

আপডেট : ২০ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম

ঈদুল আজহা উপলক্ষে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পেয়েছে রায়হান রাফীর সিনেমা ‘তুফান’। আর দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। সারা দেশের ১৫টি হলে এটি মুক্তি পেয়েছিল। এর মধ্যে রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্স শাখা। তবে ঈদের চতুর্থ দিনের মাথায় এল বুবলী-ভক্তদের জন্য দুঃসংবাদ! দর্শক চাহিদা না থাকায় শুক্রবার (২১ জুন) রিভেঞ্জ নামিয়ে নিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এর বদলে বাড়ছে তুফান শো। 

এ বিষয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকের কাছে একেবারে অগ্রহণযোগ্য সিনেমায় পরিণত হয়েছে রিভেঞ্জ। যার ফলে আমরা কোনো শাখাতেই এটা রাখতে পারছি না।’

এর আগে গত ঈদুল ফিতরে তিনদিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছিল মোহাম্মদ ইকবালের ছবি ‘ডেডবডি’। মিরপুরে অবস্থিত সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্স শাখায় চলছিল এটি। তখন পরিচালক অভিযোগ করে বলেছিলেন, ‘‘যেসব শাখায় দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি—সেই হলগুলোতে তারা আমার ‘ডেডবডি’ দিয়েছে। এরপর তারা দর্শক না হওয়ার অভিযোগ আনছে। যা রীতিমতো অপরাধ। আপনি জানেন এখানে দর্শক যায় না। সেখানে বাংলা সিনেমা দিয়ে, যেখানে দর্শক হয় সেখানে ইংলিশ সিনেমা চালাবেন এটা কেমন কথা!’’

রিভেঞ্জ মুক্তি পেয়েছে ১৫টি হলে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এবার অবশ্য স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে জনপ্রিয় শাখায় চলছিল নির্মাতা-প্রযোজক মোহাম্মদ ইকবালের নতুন ছবি রিভেঞ্জ। কিন্তু দুর্ভাগ্যবশতঃ এবারও দর্শক খরায় তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

রিভেঞ্জ-এ শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্তসহ অনেকে।

অন্যদিকে, রিভেঞ্জ সরিয়ে নেওয়ার পর স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে শাকিব খান-চঞ্চল চৌধুরী অভিনীত তুফান ছবির শো। বর্তমানে প্রতিষ্ঠানটি এর ৪৮টি শো চালাচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর