স্টার সিনেপ্লেক্স থেকে ‘শ্যামা কাব্য’ সরিয়ে নেওয়ার কারণ জানালেন সৌদ

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৩৭ পিএম

মুক্তির তিন দিনের মাথায় (রোববার) স্টার সিনেপ্লেক্স থেকে নিজের পরিচালিত সিনেমা ‘শ্যামা কাব্য’ সরিয়ে নিয়েছেন নির্মাতা বদরুল আনাম সৌদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে চর্চা। এদিকে, সিনেমাটি সরিয়ে নেওয়ার পেছনে বেশকিছু কারণও উল্লেখ করেছেন সৌদ। জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় হলের প্রজেকশন ব্যবস্থাপনায় সমস্যা, সেল রিপোর্টে গড়মিলসহ কয়েকটি অভিযোগ প্রকাশ্যে এনেছেন তিনি।

সিনেমাটি না চললে নামিয়ে নেওয়া হবে, সিনেপ্লেক্সের পক্ষ থেকে বারবার এমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল দাবি করে সৌদ বলেন, ‘ওদের এত প্রয়োজন নেই কাউকে, সবাই তো ওদের কাছে ধর্না দেয়। আমার মনে হয় না অন্য কেউ স্টার সিনেপ্লেক্স থেকে তিন দিনের মাথায় নিজ দায়িত্বে ছবি তুলে নিয়েছে। এর কারণ, ওরা যে মানসিক নির্যাতনটা করে থাকে একজন নির্মাতা-প্রযোজককে, সেটা থেকে বের হতে চেয়েছি। সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি।’

তিনি আরও বলেন, ‘ওরা সবসময় একটা খড়গ ঝুলিয়ে রাখে। স্টার সিনপ্লেক্সের মূল কর্তৃপক্ষের কথা আমি বলছি না। তারা সম্ভবত এ বিষয়ে কিছু জানে না। আমি হলের কর্মকর্তাদের কথা বলছি। এ কর্মকর্তাদের ব্যবহার পরিচালক-প্রযোজকদের প্রতি এরকম─আমরা আপনাদের দয়া করছি। এমন আচরণ মেনে নেওয়া সম্ভব না এবং উচিত না। সবারই সম্মানবোধ থাকে। অসম্মানটা আমার প্রাপ্য না।’

বদরুল আনাম সৌদ। ছবি: সংগৃহীত

বিষয়টি আরও পরিষ্কার করতে রোববার (৫ মে) রাতে ফেসবুক লাইভে এসে কথা বলেন সৌদ। তিনি বলেন, ‘আজকে সকাল আমার স্ট্যাটাসে যা বলেছি, বলেছি। এর বাইরে আরেকটি কথা বলতে চাই, আমি কিছুটা অসম্মানিত বোধ করেছি। কারণ মুক্তির পূর্ব থেকে গতকাল (শনিবার) পর্যন্ত আমাকে বারবার বলা হচ্ছিল যে, ছবি না চললে নামিয়ে দেওয়া হবে।’

যোগ করে তিনি বলেন, ‘ছবি না চললে তো নামিয়ে দিবেনই আপনারা; কারণ ব্যবসায়িক দিক থেকে এটিই স্বাভাবিক। পৃথিবীজুড়ে এমনটাই স্বাভাবিক যে ছবি না চললে নামিয়ে নেওয়া হয়। কিন্তু এটি আমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে না, প্লিজ। আর গতকাল (শনিবার) আমাকে আরও বলা হয়েছে, আমরা প্রজেকশনের যে হলটি নিয়ে অভিযোগ করেছিলাম সেখানে এখন শাকিব খানের ‘রাজকুমার’ চলছে এবং সেখানে অনেক দর্শক আছে। দেখুন, শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তাঁর সিনেমা দেখতে প্রজেকশন ব্যবস্থা যা-ই হোক না কেন দর্শক আসবে। এবং শাকিব খান সেটি অর্জন করেছেন। কিন্তু ঘটনাচক্রে, আমাদের সিনেমা গল্পনির্ভর এবং কেউ অত বড় তারকা নয়। এটাতেও কোনো সমস্যা নেই, সমস্ত ধরনের ছবিই হবে। এবং আমাদের ছবিটি একটি ভালো প্রজেকশন ব্যবস্থাসহ হল পেয়েছে, তারপরও অনেক দর্শক হয়নি বা শাকিব খানের সিনেমার ধারেকাছেও বিক্রি হয়নি দেখে সেটি আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ৩ নম্বর হলে তো আজকে এত দর্শক, তারপরও কেউ কোনো অভিযোগ করছেন না। বাবা, শাকিব খানের সঙ্গে আমার সিনেমার তুলনা করে লাভ নেই। আমার সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা বলেন। এসব বলবেন না প্লিজ, এগুলো অসম্মানজনক একজন পরিচালক ও প্রযোজকের জন্য। প্রত্যেকটি ছবির আলাদা মেরিট (গুণাগুণ বা মূল্য) থাকে। ছবিটি নিয়ে আমাদের আশাবাদ ছিল যে, দর্শকের মুখে মুখে ও গণমাধ্যমকর্মীদের প্রচার-প্রচারণায় ধীরে ধীরে এটি আরও দর্শক টানবে। কিন্তু তিন দিনের মাথায় আমি সজ্ঞানে ছবিটি তুলে নিতে বাধ্য হয়েছি। কারণ, গত তিনদিন যাবত আমাকে বারবার বলা হয়েছে, ছবিটি না চললে কিন্তু নামিয়ে নেওয়া হবে!’

কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন নীলাঞ্জনা নীলা ও সোহলে মণ্ডল। ছবি: সংগৃহীত

এ ছাড়া হিসেবের গড়মিল নিয়েও স্ট্যাটাসে বলেছেন সৌদ। এ ব্যাপারে তাঁর দাবি, স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার রেবেকা সুলতানা শুক্রবার (৩ মে) দুপুর ৩টার দিকে তাঁকে যে হিসাব দিয়েছিল, রাতে পাঠানো মেইলে তার চেয়েও সেল কম দেখানো হয়েছিল।

প্রসঙ্গত, বর্তমানে ‘শ্যামা কাব্য’ সিনেমাটি চলছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে। এতে কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও রয়েছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতু প্রমুখ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর