‘যমজ’ নির্মাতার ছবিতে রাজ-তমা

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১১:১৬ এএম

দেশের ইতিহাসে অন্যতম দর্শকপ্রিয় নাটক ‘যমজ’। অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে এই নাটক নির্মাণে বাজিমাত করেছেন নির্মাতা আজাদ কালাম। এবার তিনি পরিচালনা করতে যাচ্ছেন চলচ্চিত্র। এটিই তাঁর প্রথম চলচ্চিত্র। যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী তমা মির্জা।

সিনেমাটির শিরোনাম ‘চক্র’। এটি নির্মাণ হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। ক্রাইম-থ্রিলার ঘরানায় এতে ফুটে উঠবে দেশের ইতিহাস-ঐতিহ্যের অকৃত্রিম মেলবন্ধন। 

তবে এ সিনেমা সম্পর্কিত কোনো কিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের কেউই। 

এদিকে, ইনডিপেনডেন্ট ডিজিটালকে সিনেমাটির বিষয়ে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এক সূত্র। জানা যায়, ইতিমধ্যে চক্র’র প্রি-প্রোডাকশন চলছে। চুক্তিবদ্ধ হয়েছেন অভিনয়শিল্পীরাও। নিয়মমাফিক চলছে প্রস্তুতি। সব ঠিক থাকলে শিগগিরই এটি শুটিং ফ্লোরে গড়াবে।

এতে শরীফুল রাজ ও তমা মির্জা ছাড়াও অভিনয় করছেন আফজাল হোসেন, রেহনুমা মোস্তফা, ঝুনা চৌধুরী, প্রাণ রায়সহ থিয়েটারের একঝাঁক তরুণ অভিনয়শিল্পী।

সূত্রের মাধ্যমে আরও জানা যায়, অভিনয়শিল্পী বাছাইয়ে এই সিনেমায় থাকছে বড়সড় চমক। রাজ-তমাদের সঙ্গে এতে বিদেশি একজন জনপ্রিয় অভিনেত্রীরও দেখা মিলবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে টিভি পর্দায় প্রচারে আসে আজাদ কালাম নির্মিত ‌‌‘যমজ’। যাতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যায় মোশাররফ করিমকে। প্রচারে আসার পরই নাটকটি লুফে নেন দর্শকরা। একে একে মুক্তি পেয়েছে এর বেশকিছু সিক্যুয়েল। সবশেষ প্রচারে এসেছে ‘যমজ ১৫’।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর