‘আমার কানে এখনও বাজে, কারও পানি লাগবে?’

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার মানুষেরা। ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে দেশে হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে বৃষ্টি উপেক্ষা করে বেশ কিছু দাবি নিয়ে রাস্তায় নামেন শিল্পীরা। ‘ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানি বন্ধ কর’ স্লোগান দেন তাঁরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার ও হয়রানির বন্ধের দাবি জানিয়েছেন শিল্পীরা। ছবি: সংগৃহীত

শিল্পীদের সমাবেশে গণমাধ্যমকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‌‘আমার যদি একটু বিবেক থেকে থাকে, মানসিকভাবে সুস্থ থাকার অবকাশ আমি দেখি না। যে দিনগুলো চলেছে সেদিন থেকে আমি শান্তিতে দু’চোখের পাতা এক করতে পারিনি। কারণ এই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারত; আমি ও আপনিও থাকতে পারতাম।’ 

অভিনেতা সিয়াম বলেন, ‘আমার পক্ষ থেকে আলাদা করে কোনো কিছু বলার নেই। পুরো দেশের মানুষই একই কথা বলছেন। এবং দেশের মানুষ যখন একসঙ্গে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে, সেটা ফেলে দেওয়ার মতো না। আমাদের যে ভাইরা, যে বন্ধুরা মারা যাচ্ছে, মারা গেল—যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আপনি রাতের বেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে যে ‘কারও পানি লাগবে?’ এটা যতদিন মাথায় থাকবে ততদিন আমরা শান্তি ঘুমাতে পারব না।’

বিক্ষোভ সমাবেশে সিয়াম। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

তিনি আরও বলেন, ‘‘আমরা যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা তো মানুষের জন্যই কাজ করি। কোনো ব্যক্তিগত কাউকে দেখানোর জন্য কাজ করি না, দেশের মানুষের জন্য কাজ করি। যে ছাত্র-তরুণরা, যাঁরা আমাদের দর্শক, আমরা যদি তাদের পাশেই না দাঁড়াতে পারি, তাহলে কেন কাজ করি? এর চাইতে অন্যকিছু করা ভালো। আমার নিজেরও বাচ্চা আছে, আজ থেকে ১০ বছর পর ও এই জানবে, তখন প্রশ্ন করবে—‘তুমি কী করছ?’’’

এদিকে, হুটহাট কাউকে ‌‘রাজাকার’ বলার প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‌‌‘সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে কোনো কিছু বলা ঠিক নয়।’

মোশাররফ করিম। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের এই সমাবেশে মামুনুর রশীদ, আকরাম খান, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান, আজমেরী হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, নাজিয়া হক অর্ষা, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিন, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে সংহতি প্রকাশ করেন।

বক্তাদের ভাষ্য, ‘সব হত্যাকাণ্ডের হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছি। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানি বন্ধ করতে হবে। যেই ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার আমাদের সাংবিধানিক অধিকার।’

বিস্তারিত জানতে ভিডিও দেখুন:

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর