সিনে পর্দায় বন্ধুত্বের ছাপ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০:৫০ এএম

‘একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে’—বন্ধুত্ব নিয়ে এই মন্তব্য করেছেন আইরিশ কবি-নাট্যকার অস্কার ওয়াইল্ড। বন্ধুত্বের ছাপ রয়েছে বেশকিছু চলচ্চিত্রেও। আজ বন্ধু দিবসে (৪ আগস্ট) জেনে নেওয়া যাক শূন্য দশকের পর দেশে নির্মিত কিছু চলচ্চিত্রের কথা—

নেটওয়ার্কের বাইরে
বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। ২০২১ সালে চলচ্চিত্রটির স্ট্রিমিং হয় চরকিতে। এটি নির্মাণ করেন মিজানুর রহমান আরিয়ান। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে মুন্না, আবির, সিফাত ও রাতুল নামের চার বন্ধুকে ঘিরে। বন্ধুত্বের পাশাপাশি এতে উঠে এসেছে পরিবার ও প্রেমের মতো প্রসঙ্গ। চার বন্ধু মিলে একটা ট্যুরের প্ল্যান করে। একসঙ্গে এটা তাদের জীবনের প্রথম ট্যুর। সকলের ইচ্ছে, প্রতিবছর যেন তাদের এমন একটা ট্যুর হয়। তবে হঠাৎ এমন কিছু ঘটে যায়, যা বদলে দেয় সবার জীবন। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, ইয়াশ রোহান, খায়রুল বাসার, জুনায়েদ বোগদাদী, নাজিয়া হক অর্ষা, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষি, তাসনুভা তিশা, শামীমা নাজনীন, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

মারজুক ও ফেরদৌস। ছবি: ইমপ্রেসব্যাচেলর
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর এ সিনেমা মুক্তি পায় ২০০৪ সালে। যেখানে উঠে আসে একদল অবিবাহিত শহুরে বন্ধুদের দৈনন্দিন জীবনযাপনের টানাপোড়নের উপাখ্যান। দেখা যায় যে, ভালোবাসায় বিশ্বাস নেই সাথীর, কিন্তু ফাহিম আর রুমেলের সঙ্গে রয়েছে তার বেশ সখ্যতা। এক পর্যায়ে সাথীকে নিয়ে মানবিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এই দুই বন্ধু। এদিকে, চল্লিশোর্ধ হাসান প্রেমে পড়ে অল্পবয়সী শায়লার। কিন্তু কিছুতেই তার সেই অনুভূতি প্রকাশ করা হয়ে ওঠে না। আবরার সাহেব ইতিমধ্যে পার করেছেন জীবনের ৫০ বসন্ত, কিন্তু এখনও খুঁজে পাননি তার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে। এসব জটিল সম্পর্কের কোনো কোনোটি পায় সফল সমাপ্তি, কেউ-বা আবার ঘুরতেই থাকে ব্যর্থতার একই বৃত্তে। কথাসাহিত্যিক আনিসুল হকের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল, ফেরদৌস, শাবনূর, অপি করিম, হুমায়ুন ফরীদি, মারজুক রাসেল, জয়া আহসান প্রমুখ।

পুনর্মিলনে
কাজিনদের মাঝে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’। এটিও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। যেখানে কাজিনদের সম্পর্কের নানান বাঁক, আনন্দ-হাসি, অভিমান, টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প ফুটে উঠে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য প্রমুখ। গত বছর এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে উন্মুক্ত হয়।

রেডরাম
শহরের এক বিখ্যাত ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা দিয়ে শুরু হয় অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’। তবে এই থ্রিলার ঘরানার সিনেমাটি আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার বন্ধুকে ঘিরে। মার্ডার মিস্ট্রির পাশাপাশি এতে বন্ধুত্বের বিষয়গুলোও উঠে এসেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। অভিনয়ে আরও রয়েছেন মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, মুকুল সিরাজ প্রমুখ।

আমার বন্ধু রাশেদের একটি দৃশ্যআমার বন্ধু রাশেদ
মফস্বল শহরের স্কুলের ছাত্র রাশেদ ও তার বন্ধুরা মিলে উদ্ধার করে এক বন্দি মুক্তিযোদ্ধাকে। এরপর মুক্তিযুদ্ধে জড়িয়ে যায় রাশেদও এবং রাজাকারের গুলিতে শহীদ হয়। দেশ স্বাধীন হওয়ার অনেক বছর পর বন্ধু ইবু তার ছেলেকে নিয়ে ঘুরতে আসে কিশোরবেলার স্মৃতিমাখা সেই স্থানে, তখন মনে পড়ে রাশেদকে। মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। রাশেদের ভূমিকায় অভিনয় করেন চৌধুরী জাওয়াতা আফনান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত প্রমুখ।

দারুচিনি দ্বীপ
প্রখ্যাত লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের একই শিরোনামের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭) পরিচালনা করেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। তারুণ্যের জয়গান, ভালোবাসা ও পারিবারিক সম্পর্কের টানাপড়েনের মধ্যেও এ ছবিতে ফুটে উঠেছে বন্ধুত্ব। অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, মোশাররফ করিম, বিন্দু, মামনুন ইমন, মুনমুনসহ অনেকে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর