সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ডিপজলের ব্যানার

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৫:০৪ পিএম

ডিপজলের ব্যানারটি। ছবি: ফেসবুক থেকে নেওয়াসামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যানার ঘুরে বেড়াচ্ছে। যা লাগানো আছে একটি মন্দিরের দেয়ালে।  ব্যানারের রাখা হয়েছে অভিনেতা ডিপজলের ছবি। সেখানে লেখা, ‘মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন ডিপজল।’

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন মত ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সমস্যা সমাধানে এভাবেই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন ডিপজল। 

শুক্রবার (৯ আগস্ট) ফেসবুক পোস্টের মাধ্যমে ডিপজল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সম্প্রীতি কোনোভাবেই বিনষ্ট করা যাবে না বলে মনে করেন তিনি।

ডিপজল বলেন, ‘সংখ্যালঘুদের টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে, ঘটছে। এমন অপচেষ্টা সর্বাত্মকভাবে রুখে দিতে হবে। সংখ্যালঘুদের জান-মাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা সারাদেশে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছেন। রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। দেশের ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি কোনোভাবেই নষ্ট করা যাবে  না।’

প্রসঙ্গত,  ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকও। বর্তমানে ব্যস্ত আছে নিজের ব্যবসা, চলচ্চিত্র ও সংগঠন নিয়ে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর