ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নামলেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:১৭ পিএম

গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটাই দুর্বল হয়ে পরেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সড়কে নেই ট্রাফিক। দেশের চলমান পরস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। গেল ক’দিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এবার তাদের সঙ্গে যোগ হলেন বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

রাজধানীর পল্টন ও কাকরাইল এলাকায় শিক্ষার্থীদের মতো ট্রাফিকের কাজ করেন অভিনেতা। সচেতন করেছেন সাধারণ মানুষদের। এ সময় তিনি বললেন, ‘জান-মালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয়। কিন্তু কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে; সে ক্ষেত্রে কিন্তু দেশে শাস্তি বা জবাবদিহি নেই। বর্তমানে সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউই এক মুহূর্তের জন্য বসে নেই। কারণ দেশের মানুষের নিরাপত্তার জন্য তারা মাঠে নেমেছে। তারা তাদের কাজটাকে ভালোবেসেছে। প্রত্যেক মানুষেরই নিজের করা কাজকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। তবেই আউটপুট ভালো আসবে।’

তিনি আরও বলেন, ‘এখানে আরেকটা বিষয় খেয়াল করলাম, গাড়ির চালকরা শিক্ষার্থীদের সব নিয়ম মেনে চলছে। আর এটা তারা শ্রদ্ধা থেকেই মেনে চলছে। সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এ প্রয়াসটা অন্তত ২ থেকে ৫ বছর চালু রাখতে হবে। তবেই সড়কের সঠিক নিয়মগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যাবে এবং রাস্তায় বের হলেই তারা নিয়ম মেনে চলবে।’

প্রসঙ্গত, তিন দশকের বেশি সময় ধরে নিরাপদ সড়কের আন্দোলন করে  আসছেন চিত্রনায়ক কাঞ্চন। তিনি নিয়মিত দেশের রাস্তায় নামেন। এছাড়া চালকদের জন্য ব্যবস্থা করেন বিভিন্ন প্রশিক্ষণ। সচেতন করার চেষ্টা করেন সাধারণ মানুষদের।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর