অবশেষে পাওয়া গেল মাহিয়া মাহিকে

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:৫১ পিএম

অভিনেত্রী মাহিয়া মাহি। গত তিন বছর রাজনীতিতে হয়ে উঠেছেন নেত্রী। রাজনীতির মাঠে বেশ সরব তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছেন। করেছেন জাতীয় সংসদ নির্বাচনও। 

প্রায় সময়ই রাজনীতিক সভা-সমাবেশে প্রচার করতে দেখা গেছে তাঁর ফেসবুক প্রোফাইলে। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের বেশ কিছুদিন আগে থেকে একেবারেই নীরব হয়ে যান এ নায়িকা। অবশেষে তাঁকে পাওয়া গেল। গতকাল (১৪ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগর পর ফেসবুকে বিষয়টি নিয়ে নিন্দা জানালেন। 

লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা। নিন্দা ও প্রতিবাদ জানাই।’‌

এ ছাড়াও আজ বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে।

মাহি রাজনৈতিক ইস্যুতে সবশেষ কথা বলেছিলেন গত ১৭ জুলাই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা উত্তাল। সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এমন একটি সংবাদ কার্ড শেয়ার করে লিখেছিলেন, ‘সমাধান হোক’।

এর দুই ঘণ্টা আগে লিখেছিলেন, ‘আমার ভাই-বোনদেরকে আর কেউ আঘাত করবেন না।’

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশেই এই স্ট্যাটাস ছিল বলে ধারণা করা হয়। গত এক মাসে পরী মণির সন্তানের জন্মদিন ও বান্ধবীর বিয়ের পোস্টের বাইরে আর কোনো কিছুতেই ছিলেন না মাহি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওবার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাবেক তথ্য ও...
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা...
ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে।
বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েক দিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর