স্বস্তিকা-রাজে যোগ হলেন ভাবনা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:৪১ পিএম

বেশ কিছু ভালো কাজ এসেছে অভিনেতা শরীফুল রাজের কাছ থেকে। ওপর বাংলায় নিয়মিত যাতায়াত এ নায়কের। আগেই জানা গিয়েছিল ওপারের অভিনেত্রীর বিপরীতে তাকে দেখা যাবে। তিনি হচ্ছেন স্বস্তিকা মুখার্জি। সেই সিনেমায় এবার যুক্ত হলেন আশনা হাবিব ভাবনা।

তিন সময়ের গল্পকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে ডার্ক থ্রিলার সিনেমা ‘আলতাবানু জোছনা দেখেনি’। এটি পরিচালনা করবেন হিমু আকরাম।

ইতিমধ্যেই তাদের তিনজনকে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন হিমু। 

তিনি বলেন, ‘পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে। যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্য এরকম গল্পের সঙ্গে যায় এরকম কাউকে খুঁজছিলাম প্রায় ৮ মাস ধরে। অবশেষে শরিফুল রাজকে পেলাম। আর এখানে ভাবনার চরিত্রের নাম জুলেখা, যেই চরিত্রটি বেশ ইন্টারেস্টিং।  তিনজনের সঙ্গেই সাইনিং শেষ।’

শুটিং বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সব রকমের প্রস্তুতি শেষ, শুটিং শুরু করার জন্য একদম প্রস্তুত। যেহেতু স্বস্তিকা কলকাতা থেকে ঢাকায় আসবেন, উনার ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে। চেষ্টা চলছে দ্রুত। এই বিষয়টা সম্পন্ন হলেও আমরা শুটিংয়ে নামব।’

জানা গেছে, সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। এতে আরও অভিনয় করবেন মামুনুর রশিদ, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর