সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

ঢাকাই সিনেমার বরপুত্র সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’র মাধ্যমে মৌসুমীর সঙ্গে জুটি বাঁধলেও তাঁর ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত হয়েছিলেন শাবনূর।

মাত্র ৪ বছরে সালমান দর্শকদের উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। যার বেশিরভাগ ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। ফলে চলচ্চিত্র পাড়ায় সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জন শোনা যেত সে সময়।

বিষয়টি সম্প্রতি কথা বলেছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা খান। তাঁর ভাষ্য, ‘ইমন (সালমান শাহর ডাকনাম) এবং মৌসুমী সিদ্ধান্ত নিয়েছিল অভিনয় না করার। এই ঘটনার শুরু একটা সিনেমার শুটিং সেট থেকে। শুটিং এর সময়ে ছোট একটা বিষয় নিয়ে মৌসুমীর মা এবং ইমনের মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তী সময়ে ইমন ও মৌসুমী সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে সিনেমা করবে না। এরপর আমরা নায়িকার সংকটের মধ্যদিয়ে যাই। তখন শাবনাজ ও নাইম বিয়ে করেন। বিয়ের পর গুজব শুরু হয় শাবনাজ অভিনয় ছেড়ে দেবেন। তাই নতুন নায়িকা খুঁজতে হয়। পরে আমরা শাবনূরকে দেখার পর সিদ্ধান্ত নেই, ওর সঙ্গেই কাজ করা হবে।’

সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে সামিরা বলেন, ‘এই বিষয়টা এত সহজে বলা যায় না। এর পেছনে অনেক বড় গল্প আছে। সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে। তবে সহজ প্রশ্নে কেউ যদি জানতে চায় সালমান শাহ ও শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তাহলে আমি এক বাক্যে বলব যে, হ্যাঁ তাদের সম্পর্ক ছিল।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়টা জানার পর আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়। আমি রাগ করে আমার বাবার বাসাতেও চলে গিয়েছিলাম। ইমন আমাকে অনেক বুঝিয়েছে, মাফও চেয়েছিল। পরে আমাকে মানিয়ে নিয়ে আসে। আমি দুইমাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরে আসি। ইমন আমাকে বলেছিল, সে শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবে না। এবং আমরা নতুন নায়িকা খুঁজব।’

তবে সেটা আর হয়নি। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর সবাইকে ছেড়ে চলে যান তিনি।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের জুটি নব্বইয়ের দশকে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তাঁদের রসায়ন ঘিরে তখন থেকেই নানা আলোচনা ও গুঞ্জন ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে...
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর