মাহির এ কেমন নাচ! চলছে তুমুল সমালোচনা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিগত কারণে দীর্ঘদিন তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন। যদিও এরইমধ্যে কাজে ফেরার ঘোষণাও দিয়েছেন। বেশ কিছু স্টেজ শো ও বিভিন্ন ফটোশুটে তাঁকে দেখা গেছে। কথা চলছে নতুন সিনেমার বিষয়েও। 

এসবের মধ্যেই ভাইরাল হয়েছে মাহির নাচের একটি ভিডিও। দেড় মিনিটের ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। ভিডিওটি ঘিরে দুই ধরনের মন্তব্যের মধ্যে এগিয়ে আছে। নেতিবাচক মন্তব্যের তালিকা। 

নাচের ভিডিওতে দেখা গেছে, শরীরচর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায়। কখনও আবার নিজেকে আবেদনময়ী রূপেও উপস্থাপন করছেন। ভিডিওতে তার এমন অঙ্গভঙ্গি পছন্দ করেছে অনেকেই। আবার কারও কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা।

ভিডিওতে মাহির পরনের ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। কেউ বলছেন, ‘অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান।’ 

আবার কারও কথা এমন, ‘দেশের এই পরিস্থিতে মাহির এমনটা করা ঠিক হয়নি।’ কেউ আবার মাহির কাছ থেকে এমনটি আশা করেননি জানিয়ে লিখেছেন দু’চার কথাও। 

যে যা-ই বলুক, নাচের ভিডিওটি নিয়ে নিশ্চুপ আছেন মাহিয়া মাহি। আর তাঁর ভিডিওটি ছোট ছোট ক্লিপ আকারে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর