পালিয়ে না থেকে দরকার হলে জেলে যাও: ওমর সানী

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা। এর পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ আবার বিদেশেও পালিয়ে গেছেন। এই তালিকায় দলটির সঙ্গে জড়িত সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের বেশ ক’জন তারকাও রয়েছে। আত্মগোপনে থাকা সেইসব তারকাদের উদ্দেশে মুখ খুললেন চিত্রনায়ক ওমর সানী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) একটি ভিডিওবার্তায় পলাতক তারকাদের বিষয়ে কথা বলেন তিনি। ভিডিওর শুরুতেই এই চিত্রনায়ক বলেন, ‘যারা আমার ফিল্ম আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলব এবং যারা সংগীতের আর্টিস্ট। সরকার পতনের পর যারা পালিয়ে আছ, লুকান্তরে আছ—তাদের উদ্দেশে এই কথাগুলো বলছি।’

ওমর সানী বলেন, ‘তোমাদের পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছ, দলের সাথে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছ, এই যা। মার্ডার তো কর নাই, মার্ডার করছ? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছ? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রুপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।’

পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে দোষ স্বীকার করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‌‘পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসে তোমরা বল যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পার। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা!

চলচ্চিত্র শিল্পীদের নিয়ে সানী বলেন, ‘আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস- তোমরা যারা পালিয়ে আছে, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই, প্রকাশ্যে আসো। দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ; অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। সেজন্যই বলি, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সাথে কথা বল। ধরা দাও, দরকার হলে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, কার দৃষ্টিতে কী বলবে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এটা বলা উচিত; আমি বললাম। এবং প্রকাশ্যেই বললাম, কে কী ভাবছেন—আমি জানি না।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর