ভাইরাল ভিডিও প্রসঙ্গে যা বললেন মিম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম আতঙ্কিত।

আর এই ভিডিও নিয়েই গত কয়েক দিন ধরে ফেসবুকে অনেকে দাবি করছেন, পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে মিম। এবার এই বিষয়টিকে মিথ্যা বলে দাবি করলেন ঢাকাই ফিল্মের নায়িকা মিম।

মিম বললেন, ‘কিছুদিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি। যা নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন, আমি নাকি মবের শিকার। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তো তেমন কিছু ঘটেনি আমার সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি জায়গায়ই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি আমি। এবার দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম। তখন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। আর এটি সেই ভিডিও।’

ঘটনা প্রসঙ্গে মিম বলেন, ‘শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎই বিকট শব্দ হয়, সঙ্গে ধোঁয়া ছিল। মনে করেছিলাম হয়তো আগুন ধরেছে। মূলত সেটি ছিল একটি ক্যামেরা বিস্ফোরণের। তারপর সেখান থেকে আগুন লাগার গুজব এবং অনেকে ভয় পান। তবে আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময় যেভাবে কাটছাঁট করে সামনে আনা হচ্ছে, তা সত্যিই বিব্রত করছে আমায়।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর