পতাকা নিয়ে হাজির শাকিবের দুই ছেলে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর—তারা ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানের দুই ছেলে। বিজয় দিবসে একইভাবে হাজির হলো তারা। 

অপু বিশ্বাস ফেসবুকে ছেলে আব্রাম খান জয়ের তিনটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

আরও লিখেছেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা।’ সঙ্গে পতাকা এবং ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

অন্যদিকে, লাল-সবুজ শাড়ি পরে পতাকা হাতে ছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বাইরে খোলা হাওয়ায় বেরিয়ে পড়েছেন শবনম বুবলী ও তার ছেলে শেহজাদ খান বীর। বীরের পরনে ছিল লাল-সবুজ পাঞ্জাবি আর কপালে বাধা ছিল পতাকা।

ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।’

তবে ছবিগুলোতে তাদের বাবা শাকিব খানকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, শাকিব খানের প্রথম স্ত্রী অপু ও দ্বিতীয় বুবলী। নায়ক জানিয়েছেন, স্ত্রীদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাঁর। সন্তানের পিতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন শাকিব।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর