ভোটের প্রচারণায় ব্যস্ত নির্মাতারা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বাজছে নির্বাচনী ডামাডোল। ব্যস্তমুখর চলচ্চিত্র নির্মাতারা। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন। 

দুই বছর মেয়াদী এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।

মুশফিক-সাফি প্যাসেলের সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে কেউ কেউ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন। ভোট দিতে পরিচালকরা আসবেন কিনা, সেটা নিয়েও চিন্তিত অনেকে।

শাহিন সুমন-শাহীন কবির টুটুল প্যানেলে নির্বাচনে অংশ নেওয়া তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘আমি প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু আগের মতো নির্বাচনে কোনো উৎসবের আমেজ নেই। দেশের পরিস্থিতি নিয়েই সবাই চিন্তিত। এর মধ্যে কতটা উৎসবমুখরভাবে সবাই ভোট দিতে আসবেন, বুঝতে পারছি না। তবে সবার আসা উচিত।’

শাহীন-কবির প্যানেলের সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বি এইচ নিশান।

প্রসঙ্গত, ইতিমধ্যে ২০২৩-২৪ মেয়াদের নির্বাচিত কাজী হায়াৎ-শাহীন সুমন কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে শিগগিরই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে। বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত এই চুক্তিতে যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি...
কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানি ইউরেনিয়াম। বুধবার সকাল ১০টায় জ্বালানিবাহী গাড়িবহরটি কেন্দ্রে প্রবেশ করে। 
একটি সরকারি চাকরির কথা দিয়ে শুরু করি। পদের নাম অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন ২০তম গ্রেডে। অথচ পাবনা জেলা প্রশাসনের ওই পদে নিয়োগ পাওয়া ১৮ জনের ১৭ জনই উচ্চশিক্ষিত। কেউ বিএসসি...
তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে...
লোডিং...

এলাকার খবর