এবার মামলা করলেন পরী মণি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম

চিত্রনায়িকা পরী মণি তাঁর বাসার সাবেক গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল নূরে আলমের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত পরী মণির জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৮ জুলাই মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার গৃহকর্মী পিংকি আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরী মণি ও সৌরভ (২৮) নামের একজনের বিরুদ্ধে একটি মামলা করেন। অভিযোগে তিনি জানান, এক বছরের শিশু সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পরী মণি তাঁকে মারধর করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের মার্চে কাদের এজেন্সির মাধ্যমে পিংকি পরীদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। এক সন্তানের দেখাশোনার দায়িত্বে নিয়োগ দেওয়া হলেও, তাঁকে দুটি শিশুর দায়িত্ব পালন করতে হতো। রান্নার কাজও করতে হতো দিনে ও রাতে। প্রয়োজনের তাগিদে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

তবে ২ এপ্রিল দুপুরে, পরী মেকআপ রুম থেকে এসে শিশুকে দুধ খাওয়ানোর বিষয় নিয়ে পিংকির সঙ্গে তর্কে জড়ান। এ নিয়েই শুরু হয় গালিগালাজ ও মারধর।

সাম্প্রতিক ছবিতে পরী মণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পিংকি অভিযোগ করেন, পরী তার মাথা, মুখ ও চোখে এলোপাতাড়ি আঘাত করেন, ফলে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে আসার পর নিরাপদ স্থানে যেতে অনুরোধ করলেও পরী ও সৌরভ তাঁকে থামিয়ে দেন। পরে পিংকি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় বাসা থেকে বের হন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পিংকি। কিন্তু তাতে কোনো অগ্রগতি না দেখে আদালতের শরণাপন্ন হন তিনি। তাঁর মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, বাদী পিংকি আক্তার (২৪) নেত্রকোনার সদর উপজেলার ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে। এর আগে ৩ এপ্রিল তিনি ভাটারা থানায় পরী মণির বিরুদ্ধে মারধরের একটি লিখিত অভিযোগ করেছিলেন। তারপর নির্যাতনের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে একই থানায় মামলা দায়ের করেন তিনি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর