ফারিণের ‘ইনসাফ’ পোস্টার নিয়ে নকলের অভিযোগ!

আপডেট : ১২ মে ২০২৫, ১২:১১ পিএম

‘ইনসাফ’ চলচ্চিত্রে মোশাররফ করিম ও শরীফুল রাজের লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের আলোচনায় তাঁরা। এবার প্রকাশ্যে এল সিনেমাটির প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক। রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি লুক পোস্টারে এই অভিনেত্রীর দেখা মিলেছে একেবারে ভিন্ন আবহে।

তবে ফারিণের পোস্টারটি প্রকাশের পর নেটিজেনদের আলোচনায় আসে আরও একটি পোস্টার, যা দেখে অবাক দর্শকরা। কারণ সেই পোস্টারটিও একই রকম থিমে তৈরি, যা কিনা ‘কিল বকসুন’ নামের একটি দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রের পোস্টার।

ইনসাফ’র প্রকাশিত লুকে ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুঠার। ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই...।’ একই ক্যাপশনসহ তাসনিয়া ফারিণ নিজেও তাঁর ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেছেন।

সেই দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রের পোস্টারের থিমের সঙ্গে ইনসাফ’র পোস্টারটি প্রায় একইরকম বলে মন্তব্য করেছেন অনেকে। যেখানে অভিনেত্রী জিয়ন ডো ইয়নের এক হাতে কুড়াল, আরেক হাতে একটি সবজির থলে দেখা যায়। নেটিজেনরা বলছেন, এটি কপি (নকল) করা হয়েছে। 

কেউ কেউ আবার দাবি করছেন যে, ইনসাফ’র পোস্টারটি অনুপ্রাণিত একটি পোস্টার। এ ধরনের পোস্টার ডিজাইন অনেক সময় কাকতালীয়ভাবেও মিলতে পারে, আবার কখনও শিল্পী বা ডিজাইনাররা পুরনো কাজ থেকে অনুপ্রেরণা নিতে পারেন।

তবে এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহায় ইনসাফ মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেখানে শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ভিলেন হিসেবে দেখা মিলবে অভিনেতা মোশাররফ করিমের।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর