২ মাসে ১৪ কেজি ওজন কমালেন জায়েদ খান, কারণটা কী!

আপডেট : ২৯ মে ২০২৫, ১২:২০ পিএম

ঢালিউড অভিনেতা জায়েদ খান বছরখানেক হলো বিদেশে অবস্থান করছেন। একবার কানাডা তো আরেকবার আমেরিকা—এভাবেই কাটছে দিন। যুক্ত হয়েছে বেশ কিছু নতুন প্রজেক্টে। আর কী করছেন? ঘাম ঝরাচ্ছেন, ঝরাচ্ছেন মেদও!

শুধু কাজই নয়, পুরোদমে শরীরচর্চায় ডুবে আছেন। মাত্র ২ মাসে কমিয়েছেন ১৪ কেজি ওজন।

বয়সটা যেন ঠেলে পাঠিয়েছেন পেছনে! সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন এ তারকা। যেখানে একেবারে ছিপছিপে তাঁর গড়ন, আরও স্পষ্ট হয়েছে চোয়াল।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে জায়েদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইনডিপেনডেন্ট ডিজিটালকে জায়েদ বললেন, ‘আর ক’টা দিন যাক, একেবারে প্যাকসহ হাজির হব।’

জানালেন, গত কয়েক মাসে ভাত একেবারে স্পর্শ করেননি। আছেন সবজি, ফল আর মুরগির ওপর।

ভাত ছেড়েছেন জায়েদ; আছেন সবজি, ফল আর মুরগির ওপর। ছবি: জায়েদ খান

এত পরিশ্রম কেন—জানতে চাইলে সরাসরি উত্তরটা পাওয়া যায়নি। হেসে উড়িয়ে দিয়েছেন! শুধু বললেন, ‘বিষয়টা তো কিছু একটা আছেই!’

জিমে নিয়মিত জায়েদ! ছবি: জায়েদ খান

সম্প্রতি গুঞ্জন উঠেছে—যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা জায়েদ খান। গত ২৯ এপ্রিল সামাজিকমাধ্যমে ‘অন্তর জ্বালা’খ্যাত অভিনেতা জায়েদ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলছেন, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন, আবার কেউ বলছেন, এক চিত্রনায়িকাকেই ঘরনি করেছেন তিনি!

‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খেতাব পাওয়া অভিনেতা জায়েদ খান এ বিষয়টিও নাকচ করে দিয়েছেন। তাঁর ভাবনায় এখন আছে নতুন কিছু প্রজেক্ট।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর