রাশিয়ার চেবোক্সারি উৎসবে পুরস্কৃত ‘মাস্তুল’

আপডেট : ২৯ মে ২০২৫, ১২:২২ পিএম

রাশিয়ার চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ছবিটি ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে।

ভোলগা নদীর তীরবর্তী চেবোক্সারি শহরে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল মাস্তুল। উৎসবটি অনুষ্ঠিত হয় ২২ থেকে ২৮ মে।

নির্মাতা জানান, অভিনেতা আমিনুর রহমান মুকুলসহ চেবোক্সারি যাওয়ার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে হয়েছে।

জাহাজী জীবনের মানবিক গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল পরিবেশনা ও প্রচারে রয়েছে টঙঘর টকিজ।

এর আগে গত এপ্রিলে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’ স্পেশাল মেনশন (জুরি) পুরস্কার পেয়েছিল ছবিটি।

এ ছাড়া আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসরে ‘সেরা মানবিক ছবি’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মাস্তুল। নির্মাতা জানান, আমন্ত্রণ পেয়েছেন সেখানে অংশ নিতে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনে যাবেন তিনি।

দেশে মুক্তির প্রসঙ্গে নূরুজ্জামান বলেন, ‘ইমাজিনইন্ডিয়াতে অংশ নেওয়ার আগেই দেশের দর্শকদের ছবিটি দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর