‘তাণ্ডব’র শিরোনাম সংগীতে ঝড় তুললেন শাকিব

আপডেট : ২৯ মে ২০২৫, ১২:১১ পিএম

ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে সিনেমা হল মাতিয়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। এবার কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‘তাণ্ডব’। নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমা ঘিরে ইতিমধ্যেই দর্শক-উন্মাদনা তুঙ্গে। এবার সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন শাকিব খান। প্রকাশ পেল তাণ্ডব’র গান। প্রকাশের পরই দর্শকপ্রিয়তার শীর্ষে এটি।

বুধবার (২৮ মে) চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশ সিনেমাটির শিরোনাম সংগীত ‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে ফুটে উঠেছে শাকিব ঝড়! প্রতি দৃশ্যে অ্যাকশন ও ধ্বংসের পায়তারা।

রক্ত গরম করে তোলার মতো গানটির বিট শোনা যায় শুরুতেই, যা এর আগে পূর্বাভাসেও শোনা গিয়েছিল খানিকটা। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা।

ভিডিওটির সংগীতায়োজন করেছেন তানভির আহমেদ। গাওয়ার পাশাপাশি এটির সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

চরকির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়—‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এল তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক—মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও বেশ চোখে পড়ার মতো। অনেকে বলছেন, ‘গানটি দুর্দান্ত হয়েছে।’ কারও মতে, ‘গানেও তাণ্ডব চালালেন শাকিব।’ কেউ বলছেন, ‘তাণ্ডবের গানও হিট, তাণ্ডবও হবে সুপারহিট।’

গত বছর ‘তুফান’ সাফল্যের পর এবার তাণ্ডব দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের আসছেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা।

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর