কেমন আছেন মিশা সওদাগর?

আপডেট : ২৯ মে ২০২৫, ০৫:২১ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৫ মে ডালাসের একটি হাসপাতালে তাঁর হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এরপর থেকে তিনি বিশ্রামে রয়েছেন। প্রিয় অভিনেতার শারীরিক অবস্থা জানতে উৎসুক ছিলেন অনেক ভক্ত-অনুরাগী।

মিশা সওদাগর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অবশেষে জানা গেল তাঁর শারীরিক পরিস্থিতি। তিনি বললেন, ‘অপারেশনের পর আজ (২৮ মে) চিকিৎসকের কাছে এসেছি। তারা সব কিছু দেখে বলেছেন, সব কিছু ভালোভাবেই এগোচ্ছে। আমাকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হবে। আশা করছি, দুই মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’

ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি আমার জীবনের ৩৫-৪০ বছর আপনাদের সেবা করে কাটিয়েছি। আপনাদের কাছ থেকে একটাই জিনিস পেয়েছি—ভালোবাসা ও দোয়া। আমি চিরকাল এই ভালোবাসা নিয়েই থাকতে চাই। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—মিশা সওদাগর মারধরের শিকার হয়েছেন। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একজনকে রাস্তায় মারধর করছে। তবে পরে জানা যায়, সেটি মিথ্যা ও ভুয়া ভিডিও।

প্রসঙ্গত, প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ নামের একটি সিনেমার শুটিংয়ের সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন মিশা সওদাগর। সেসময় তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরলেও, সম্প্রতি একই স্থানে আবারও আঘাত পান তিনি। উন্নত চিকিৎসার জন্যই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার এই প্রখ্যাত অভিনেতা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর