একসঙ্গে জয়া, মেহজাবীন ও রাফী

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

দুই প্রজন্মের দুই তারকা—জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী, এবার তাঁরা একসঙ্গে আসছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সঙ্গে। তিনজনকে দেখা যাবে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্যাম্পেইন বিজ্ঞাপনে।

এই বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন হয়েছে রোববার (২২ জুন), ঢাকার নিকেতনে। প্রযোজনা করেছে ‘পিন হুইল ফিল্ম’। এক তরুণ নির্মাতার পরিচালনায় মাত্র একদিনেই শুটিং শেষ হয়।

এই ক্যাম্পেইনের আওতায় তৈরি হচ্ছে মোট ৮টি রিল ভিডিও। এর মধ্যে দুটি করে রিলে থাকছেন জয়া, মেহজাবীন ও রাফী, আর দুটি রিলে দেখা যাবে তিনজনকে একসঙ্গে।

জয়া আহসানের অংশ শুটিং করা হয়েছে ঈদের আগেই, কারণ বর্তমানে তিনি রয়েছেন কলকাতায়, ব্যস্ত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র কাজে। এছাড়া ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে তাঁর আরেক সিনেমা ‘ডিয়ার মা’।

অন্যদিকে, এবারের ঈদে ছোট পর্দায় না থাকলেও বড় পর্দায় দাপুটে ছিলেন জয়া। তানিম নূরের ‘উৎসব’ ও রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী)...
বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর