সাকিব আল হাসানের ‘মিথ্যাচারে’ ক্ষতির মুখে পড়েন চলচ্চিত্র নির্মাতা

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম

এক যুগ আগে নির্মাণ শুরু হয়েছিল ‘সব কিছু পেছন ফেলে’ নামে একটি সিনেমা। নির্মাতা রাজিবুল হোসেনের পরিচালনায় এই চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসান। কক্সবাজারে হয়েছিল শুটিংও। কিন্তু শুটিংয়ে অংশ নেওয়ার পরও সংবাদমাধ্যমে নিজের অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন সাকিব। এতে থেমে যায় পুরো প্রজেক্ট।

পরিচালক ও প্রযোজক রাজিবুল হোসেন সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার শুটিংয়ের ছবিও প্রকাশ করেছেন। তিনি বলেন, ‌‌‘সাকিব আল হাসান ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করেছেন। দৃশ্য ধারণ করা হয়েছে ক্ল্যাপস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মাধ্যমে। কিন্তু পরে তিনি অস্বীকার করলে সিনেমাটি অনিশ্চয়তায় পড়ে যায়।’

চলচ্চিত্রটিতে সাকিব। ছবি: নির্মাতার সৌজন্যেনির্মাতার ভাষায়, ‘সাকিব আল হাসানের মিথ্যাচার শুধু আমাকে নির্মাতা হিসেবে ক্ষতিগ্রস্ত করেনি, এটা একটি শিল্পভিত্তিক কাজের প্রতিও চরম অসম্মান। আমি চাইলে তাঁকে বাদ দিয়ে সিনেমাটি শেষ করতে পারতাম, কিন্তু অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না—এই নৈতিক কারণে আমি তা করিনি।’

ফুজিফিল্মের মাধ্যমেই সাকিবের যুক্ততা
সিনেমাটির স্পন্সর ছিল ফুজিফিল্ম বাংলাদেশ। রাজিবুল জানান, সাকিব তখন ফুজিফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে সাকিবের চুক্তি অনুযায়ী বছরে আট দিন সুবিধামতো সময় দেওয়ার কথা ছিল। সেই চুক্তির আওতায় সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব আসে, এবং ফুজিফিল্ম নির্দিষ্ট পরিমাণ অর্থও দেয় প্রযোজনায়।

‘প্রথম লটেই আমরা তাঁর শুটিং করি। এরপর কোনো এক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে সাকিব তা অস্বীকার করেন। কেন এমন করলেন, তা আমি জানি না’—বলেন রাজিবুল।

সিনেমাটি বন্ধ হওয়ার পেছনে কারণ
পরিস্থিতি সামাল দিতে ফুজিফিল্ম প্রযোজককে অনুরোধ করে সাকিবকে বাদ দিয়েই কাজ শেষ করতে। তবে নির্মাতা জানান, ততদিনে তার অভিনয়ের খবর ছড়িয়ে পড়ে। ফলে শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে সিনেমাটির কাজ বন্ধ করে দেন তিনি। এতে তার প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়।

এত দিন পর অভিযোগ কেন?
এই প্রশ্নের জবাবে রাজিবুল বলেন, ‘অনেকেই সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার কারণ নিয়ে নানা কথা বলে। তাদের সত্যিটা জানানোর দরকার ছিল। কেউ কেউ ভাবত, পরিচালনা বা প্রযোজনাগত দুর্বলতার কারণে সিনেমাটি থেমে গেছে। কিন্তু আসলে এটি থেমেছে একটি অনভিপ্রেত ও অনৈতিক ঘটনার কারণে।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর