জুলাই শহীদ প্রিয়কে নিয়ে তথ্যচিত্র

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে গত বছর এই সময় গোটা দেশ ছিল উত্তাল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর তৎকালীন রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিবর্ষন, দমন-পীড়নের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিল সব শ্রেণি-পেশার মানুষ। দিনটি ছিল ১৯ জুলাই, শুক্রবার। সেদিন রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে সংবাদ সংগ্রহের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শহীদ হন সাংবাদিক-আলোকচিত্রী তাহির জামান প্রিয়। তাঁর স্বল্পদৈর্ঘ্য জীবন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন নির্মাতা রজত তন্ময়। শিরোনাম ‘প্রিয় unknown 30Y’।

ব্যক্তিজীবনে প্রিয় বয়সে ছোট হলেও রজতের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অনেকটা বন্ধুর মতো, সহকর্মীও ছিলেন তাঁরা। নির্মাতা বলেন, ‘গত বছরের ১৯ জুলাই থেকে আমার মনে একটা প্রতিজ্ঞা ছিল—প্রিয়র চিন্তা, রাজনৈতিক দর্শন, সুন্দর একটা দেশের স্বপ্ন বারবার সামনে নিয়ে আসব। বলব প্রিয়কে খুন করা হয়েছে। এই খুনের বিচার করতে হবে। প্রিয়দের স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে হবে, যেখানে ওর বাচ্চাটা বড় হবে।’

জানা যায়, মৃত্যুকালে প্রিয় তাঁর মেয়ে পদ্মপ্রিয় পারমিতাকে রেখে গেছেন। বর্তমানে সে দাদি সামসি আরা জামানের কাছে বেড়ে উঠছে।

প্রিয়কে নিয়ে কথা বলছেন তাঁর মা সামসি আরা জামান। ছবি: রজত তন্ময়

জুলাই-আগস্টের সেই সময়ে হাসপাতাল পরিণত হয়েছিল রীতিমতো মৃত্যু-উপত্যকায়! সেখানে অচিহ্নিত অসংখ্য লাশের ভীড়ে ‘অজ্ঞাত’ হিসেবে যুক্ত হয়েছিল প্রিয়র নামটিও। সেই ঘটনা থেকেই মূলত তথ্যচিত্রটির নামকরণ করা হয়।

রজত তন্ময় বলেন, ‘‘ঢাকা মেডিকেলে প্রিয়র নাম বদলে হয়ে গিয়েছিল ‘Unknown 30y’। কত মানুষ এ দেশে এমন অজানা নম্বরে পরিণত হয়েছে, এখনও হচ্ছে। আমি জানি না এর শেষ কবে হবে, শুধু বুঝি এসবের শেষ হইতে হবে।’’

প্রিয় unknown 30Y’র চিত্রগ্রহণ করেছেন ইমরুল হাসান মিয়া ও রাহুল রায়। সম্পাদনা করেছেন ইমামুল বাকের এ্যপোলো। প্রযোজনায় রয়েছেন বরকত হোসেন পলাশ ও সৈয়দা নীলিমা দোলা।   

আজ ১৯ জুলাই তাহির জামান প্রিয়কে হারানোর দিনে বন্ধুরা তাঁর স্মরণে তথ্যচিত্রটির দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। রাজধানী ঢাকার দৃকপাঠ ভবনের ৮ তলার গ্যালারিতে সন্ধ্যা ৭টায় একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রিয়র জন্মস্থান রংপুরে আরও একটি প্রদর্শনী রয়েছে। রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তথ্যচিত্রটি প্রদর্শিত হবে। প্রদর্শনী দুটি সবার জন্য উন্মুক্ত।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর