বোর্ড মিটিংয়ের পর ফারুকীর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত, জানালেন তিশা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম

হাসপাতালে ভর্তি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়ে শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরিভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। এই খবরে নির্মাতা-উপদেষ্টার শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা বেশ উদ্বিগ্ন। 

গতকাল রাতে উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছিলেন, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুকী এবং তিনি শঙ্কামুক্ত। এবারও স্বামীর শারীরিক অবস্থার আপডেট জানালেন তিশা।

হাসপাতালে চিকিৎসকদের বোর্ড মিটিংয়ের পর ফারুকীর চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অভিনেত্রী। রোববার (১৭ আগস্ট) দুপুরে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‌‘আজ বেলা ৩টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

এর আগে এক ফেসবুক পোস্টে তিশা জানান, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

এদিকে, কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদুল হক জানান, ফুড পয়েজনিংয়ের কারণে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়েছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর