যে কারণে অভিনয়কে বিদায় বললেন অনন্ত জলিল

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পিএম

কয়েক মাস আগে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা জানিয়েছিলেন— হাতে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করেই বিদায় নেবেন তিনি। এবার একই ঘোষণা দিলেন তার স্বামী চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

শনিবার রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অনন্ত জানান, দুই ছেলে বড় হয়ে উঠছে এবং তারা ইসলামিক শিক্ষা নিচ্ছে। এ পরিস্থিতিতে বাবা–মায়ের সিনেমায় অভিনয় করা তাদের জন্য অনুকূল নয় বলে মনে করেন তিনি।

বড় ছেলে আটপাড়া কোরআনের হাফেজ হয়েছে এবং ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করেছে। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘ওরা ইসলামিক পড়াশোনা করছে, আর আমরা যদি সিনেমা করি— সেটা ওদের কাছে ভালো লাগবে না, আমার কাছেও না।’

২০১০ সালে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব প্রযোজনায় সিনেমা নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। প্রায় প্রতিটি ছবিতেই তার সঙ্গে অভিনয় করেছেন বর্ষা। যৌথ প্রযোজনায় আন্তর্জাতিক শিল্পীদেরও যুক্ত করেছেন তিনি। বর্তমানে তাদের অভিনীত ‘দ্য স্পাই’ এবং ‘নেত্রী দ্য লিডার’ নির্মাণাধীন রয়েছে, যেখানে ভারতের কয়েকজন নামকরা অভিনেতাও কাজ করছেন।

অনন্ত বলেন, ‘আমাদের হাতে দুই–তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি। এগুলো শেষ করেই হয়তো বিদায় নেব। আসলে করোনার পর থেকে ব্যবসায় সময় দিতে হচ্ছে বেশি। না দিলে এত বড় কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে।’

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর