তাহসানকে নিয়ে এবার অকপট মিথিলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আছে ব্যক্তিগত নানা যোগও। সবকিছু নিয়ে পডকাস্টের টেবিলে বসছেন এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। এই পর্বটি প্রচার হবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

একাডেমিক ও পেশাগত জীবনে নানা সাফল্যের পরও সামাজিকমাধ্যমে প্রায়ই নানা কারণে বুলিংয়ের শিকার হন মিথিলা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে তিনি জানিয়েছেন, সমালোচনা কীভাবে সামাল দেন। ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার এবং মেয়ে আইরা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন তিনি। এমনকি প্রাক্তন স্বামী তাহসান খান নিয়েও কিছু অকপট বক্তব্য দিয়েছেন। মিথিলা জানিয়েছেন, তিনি রোজা আহমেদকে বিয়ে করার পর তাহসানকে অভিনন্দন জানিয়েছিলেন; একইভাবে সৃজিতকে বিয়ে করার পর তাঁকেও অভিনন্দন জানিয়েছিলেন তাহসান।

উল্লেখযোগ্য যে, সম্প্রতি তাহসান খান নিজেই আলোচনায় এসেছেন তাঁর ঘোষণা দিয়ে—তিনি ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার থেকে সরে দাঁড়াবেন। ফলে একদিকে মিথিলার একাডেমিক ও পারিবারিক সাফল্য নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে তাহসানের এই সিদ্ধান্তও ভক্তদের মধ্যে নস্টালজিয়া ও আলোচনার জন্ম দিয়েছে।

বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে—তাহসান ও রোজা আহমেদের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে গত বছরের শেষ দিকেই।...
তাহসান খানকে বলা হয় নিপাট ভদ্র মানুষ। বিশেষ করে ব্যক্তিগত জীবনে তিনি একদমই পরিমিত। অনেক কিছু ঘটে গেলেও মুখে ‘টুঁ’ শব্দটি নেই! অথচ নতুন বছরের শুরুতেই একটি ঘটনা সেই পরিচিত তাহসানকে একটু নাড়িয়ে দিল।...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর