চিঠি দিবসে ভাইরাল সালমান শাহ’র চিঠি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

আজ আন্তর্জাতিক চিঠি দিবস। মোবাইল আর ইন্টারনেটের যুগে চিঠির প্রচলন প্রায় হারিয়ে গেলেও, একসময় এটাই ছিল যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ডাকপিয়নের পদশব্দ শোনার অপেক্ষায় বসে থাকা— সেই স্মৃতি এখনও অনেকের মনে গেঁথে আছে।

এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ’র একটি হাতে লেখা চিঠি। তারিখ ৮ মার্চ ১৯৯৫। গাইবান্ধার ইথেন নামের এক অন্ধ ভক্তকে দেওয়া সেই উত্তর-চিঠিই নতুন করে আলোচনায় এসেছে।

চিঠির শুরুতে সালমান শাহ লিখেছিলেন, ‘স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহাশীষ নিও। তোমার চিঠি অনেক আগেই পেয়েছি, তবে ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে দুঃখিত।’

সালমান শাহের চিঠিচিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে আমি সত্যিই আনন্দ পাই এবং গর্ববোধ করি। তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। এই ভালোবাসা আমৃত্যু যেন আমাদের সাথে থাকে, সেই প্রার্থনাই করি।’

সবশেষে সালমান শাহ ক্ষমা চেয়ে লেখেন, ‘ব্যস্ততার কারণে সংক্ষেপে শেষ করতে হচ্ছে। তবে ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইল।’

উল্লেখ্য, সালমান শাহ’র প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে সালমান দুই ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন।

চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। মাত্র চার বছরের ক্যারিয়ারে উপহার দেন ২৭টি ব্যবসাসফল ছবি। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ তাঁর মৃত্যুর সংবাদ গোটা দেশকে শোকস্তব্ধ করে দেয়।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর