‘শুধু ঠকেই গেলাম, অন‍্য মেয়ে হলে সুইসাইড করতো’, বিস্ফোরক রাজ রিপা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

নবাগত চিত্রনায়িকা রাজ রিপা। গ্ল্যামার, হাসি আর মোহনীয় লুকে ইতিমধ্যেই দর্শকের কাছে বেশ জনপ্রিয় তিনি। কারণে-অকারণে মাঝেমধ্যে আলোচনাতেও এসেছেন। এবার বেশকিছু বিস্ফোরক অভিযোগ আর অভিমান সামনে আনলেন তিনি। এমনকি নিজের হতাশার কথা প্রকাশ করে মিডিয়া ছেড়ে দিবেন বলেও জানান।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে এক পোস্টে নানা ঘটনায় মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা ‘ময়না’ মুক্তি পেয়েছে। তবে ‘মুক্তি’ শিরোনামের অন্য একটি সিনেমা ঘিরে পরিচালক ইফতেখার চৌধুরীর ওপর ক্ষোভ ঝাড়লেন তিনি।

সেই পোস্টে রিপা বলেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন‍্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ, কারও সাথে না বেঈমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম। কারও কাছে এক টাকা দেনা নাই, কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন, আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নিবেন।’

রাজ রিপা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তারপর ইফতেখার চৌধুরী পরিচালিত মুক্তি সিনেমা ঘিরে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, সেই বাস্তবতা তুলে ধরে এই নায়িকা লেখেন, ‘‘চারটা বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি, টাকা ও সময়ের জন‍্য। আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিচ্ছু ভাবতো না। বারবার ডিপ্রেশনে (হতাশা) পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি। মনের জোরে আর কত অপেক্ষা করব, আর কত ধৈর্য্য ধরতে হবে আমার। আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন‍্য, সিনেমার স্পন্সরের জন‍্য মেন্টালি প্রেসার (মানসিক চাপ) নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আমার বা আর্টিস্টের না। তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’’

যোগ করে বলেন, ‘‘আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন‍্য কিছুই করলেন না। তবুও কী করতে পারলেন তিনি (ইফতেখার চৌধুরী)? ৮ বছরে ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা নেই। তাঁর শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা, সেটাও আমার এনে দেওয়া। দুঃখ শুধু একটাই, তাঁর খারাপ সময় পাশে এসে দাঁড়িয়েছিলাম, আর তিনি আমার সুন্দর সময়গুলোর ১২টা বাজিয়ে দিলন। শুধু তাঁর অসুস্থতার বাহানায় আটকে আছে সব। সাথে আমিও অসুস্থ হয়ে পড়ছি মেন্টালি (মানসিকভাবে)।’’ 

পরিচালক নাকি হার্ডডিস্ক নষ্ট করে ফেলার হুমকি দিচ্ছেন রিপাকে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা রিলিজে (মুক্তি পাওয়া) তাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি। কিন্তু এইবার সিনেমা করার শখ সত‍্যিই মিটে গেছে। পরিচালককে রেগে কিছু বলতে গেলে বলেন, সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেললে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি। কী করব? কার কাছে বিচার চাইব? মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাই না? আল্লাহর কাছে বেঈমানির জবাব তুলে রাইখেন।’’

ময়না সিনেমার দৃশ্যে রাজ রিপা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিমানের সুরে এই অভিনেত্রী আরও বলেন, ‘ভাগ‍্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরণ করেছিলাম। তবুও আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত‍্যিই চলে যাব। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত‍্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন‍্য না।’

মুক্তি সিনেমার মাধ্যমে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করতে চেয়েছিলেন জানিয়ে রিপা বলেন, ‘‘সবাই বলেন, কেন আমার তেমন কোনো কাজ নেই? আসলে আমি এই ‘মুক্তি’ সিনেমার অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। যার কারণে ৪টা বছর আমি অপেক্ষায় ছিলাম আমার সিনেমাটা মুক্তির।’’

সবশেষে তিনি বলেন, ‘যাইহোক, আমার অনেক রাগ। আর এর জন‍্য যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন। নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম। আমার মতো এমন অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেঈমানের কাছে।’

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে রাজ রিপা অভিনীত সিনেমা ময়না। পরিচালক মনজুরুল ইসলাম মেঘের এই সিনেমায় একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে রিপার বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর