ইনবক্সে আপত্তিকর প্রস্তাব, পুলিশের নাম্বার দিলেন পিয়া

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

বর্তমান ডিজিটাল যুগে ভক্তদের সঙ্গে তারকাদের সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। নানা সময় তারকারা সেখানে নিজের কাজকর্ম ও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। তবে ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহারের বিড়ম্বনাও কম নয়! প্রায়ই সাইবার বুলিংয়ের শিকার হন তাঁরা। এবার তেমনই একটি ঘটনা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী-মডেল পিয়া জান্নাতুল। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন পিয়া। যেখানে দেখা যায়, এক নেটিজেন তাঁকে ইনবক্সে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন।

ইনবক্সে পাঠানো সেই ব্যক্তির আপত্তিকর প্রস্তাবের স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী। দেখা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি অভিনেত্রীর কাছে তাঁর ফোন নাম্বার দাবি করছেন। এমন দাবির জবাবে পিয়া সরাসরি পুলিশের নাম্বার পাঠিয়েছেন।

ওই ব্যক্তি নিজেকে অভিনেত্রীর ভক্ত দাবি করে বলছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত। প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দিবেন না।’

এ ছাড়াও আরও কিছু ব্যক্তিগত বার্তা পাঠান ওই ব্যক্তি, যার কোনো উত্তর দেননি পিয়া। একেবারে শেষ মেসেজটির উত্তরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর প্রদান করেন তিনি।

সামাজিকমাধ্যমে এই ঘটনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। অভিনেত্রীর ভক্তরা পিয়ার প্রশংসা করছেন। কেউ বলছেন, ‌‘দারুণ জবাব দিয়েছেন।’ আবার কেউ বলছেন, ‘সোজা শ্বশুর বাড়ির ঠিকানা!’ তবে এই ঘটনায় অভিনেত্রী কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কি-না, তা জানা যায়নি।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর