রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও ভক্তদের মন জয় করলেন এক ভিন্ন আয়োজনে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে পেয়েছেন ‘ঢালিউড কুইন’ খেতাব। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান সরব তিনি।

সম্প্রতি এক রিল ভিডিওতে ব্রাইডাল লুকে হাজির হয়ে সাড়া ফেলেছেন অপু। কানে দুল, খোঁপায় সাদা ফুল আর চুমকি কাজ করা পোশাকে তাঁকে দেখে নেটিজেনরা মুগ্ধ। ভিডিওর ক্যাপশনে লিখেছেন তিনি, ‘রানিরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’

নায়িকার এই বক্তব্য ঘিরে মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা। তাঁর ভক্তরা বিষয়টিকে ‘ঢালিউড কুইনের’ মন্তব্য হিসেবেই ভাবতে পছন্দ করছেন।  

অন্যদিকে, অভিনয়ের বাইরে মাতৃত্ব নিয়েও ব্যস্ত সময় পার করছেন অপু। অনেক দিন ধরেই ছেলেকে বিদেশে পড়াশোনা করানোর পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল। এবার সেটিই সত্যি হতে চলেছে। এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, ছেলে আব্রাম খান জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করাবেন তিনি। সন্তানের বাবা শাকিব খানের সঙ্গেই এ সিদ্ধান্ত নিয়েছেন অপু।

এর আগেও গত এপ্রিল মাসে জয়কে নিয়ে সিঙ্গাপুর সফর করেছিলেন এই তারকা মা। তাই ছেলের পড়াশোনার প্রস্তুতি যেন আগেভাগেই সেরে রেখেছেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...

এলাকার খবর