মুক্তির আগেই চুরির অভিযোগে সিনেমা ‘বান্ধব’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

সিনেমা মুক্তির আগেই চুরির অভিযোগে বিতর্কে পড়েছে মৌ খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘বান্ধব’। সুজন বড়ুয়া পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।

অভিযোগ এনেছেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস। তাঁর দাবি, নিজের লেখা ছোটগল্প ‘মানুষ’ থেকে অনুমতি ছাড়াই কাহিনি ব্যবহার করা হয়েছে সিনেমায়।

লেখকের অভিযোগ

দিনাজপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ দাস সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে লিখেছেন, ‘২০০৯ সালে মৌচাকে ঢিল পত্রিকায় প্রকাশিত আমার ছোটগল্প পাঠকের বিপুল সাড়া ফেলেছিল। সময় নামের সংকলনের প্রতিটি সংস্করণেই মানুষ গল্পটি রয়েছে। সুজন বড়ুয়ার বান্ধব সিনেমার ট্রেলার দেখে নিশ্চিত হয়েছি, ছবির কাহিনি সেই গল্প থেকে নেওয়া। অথচ আমাকে কিছুই জানানো হয়নি, নামও ব্যবহার করা হয়নি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি কখনও কাউকে এই গল্প সিনেমা বা নাটক বানানোর অনুমতি দিইনি। এটি পুরোপুরি চৌর্যবৃত্তি। সিনেমার বিরোধিতা করছি না, তবে গল্পকার হিসেবে স্বীকৃতি দিলে সেটিই হবে ন্যায্য।’

নির্মাতা পক্ষ নীরব

অভিযোগ প্রসঙ্গে এখনও পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এর আগে সিনেমাটির কাহিনি নিয়ে গণমাধ্যমকে সুজন বড়ুয়া জানিয়েছিলেন, ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে বান্ধব।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। এছাড়া রয়েছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান প্রমুখ। প্রযোজনা করেছে অনুপম কথাচিত্র।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর