আমার স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই: পূর্ণিমা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম

সম্প্রতি অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে সামাজিকমাধ্যমে তাঁর বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। নেটিজেনদের এমন প্রচারণায় র্মমাহত তিনি। এবার বিষয়টি বিস্তারিত জানালেন অভিনেত্রী নিজেই।

যে পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর বিচ্ছেদের গুজব ছড়িয়েছিল, ১৯ অক্টোবর দেওয়া সেই পোস্টটি ছিল—‌‘বিশ্বাসের দৃষ্টি দিয়ে যতবারই দেখি/ অবিশ্বাসের ছানি পরে নয়নে।’

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেন পূর্ণিমা। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই হচ্ছে সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সবসময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।’
 
যোগ করে বলেন, ‘আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কম-বেশি কাছের-দূরের মানুষ রয়েছে। এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেইস করতে হয়েছে। কিন্তু লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে!’
 
২০২২ সালে রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। ছবি: সংগৃহীত

যেসব সংবাদমাধ্যম সত্যতা যাচাই না করেই বিচ্ছেদের গুজব প্রচার করেছে, তাদের ওপর ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সেখান থেকে কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে ও আমার পরিবারকে বিস্মিত ও মর্মাহত করেছে।’ 

তিনি বলেন, ‘আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের পরিবার ও সংসারজীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।’

দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের ‘মনের মাঝে তুমি’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘হৃদয়ের কথা’র মতো জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা।

সবশেষে তিনি বলেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। ২০১৪ সালে তাঁদের এক কন্যাসন্তানের জন্ম হয়। পরবর্তীতে ২০২২ সালে নায়িকা জানান, ফাহাদের সঙ্গে তাঁর প্রায় আড়াই থেকে তিন বছর আগে বিচ্ছেদ হয়েছে। অর্থাৎ পূর্ণিমা তাঁর দ্বিতীয় বিয়ের খবর জানানোর পরই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। 

এরপর ২০২২ সালে ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। তাঁর স্বামী একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর সেসব পোস্ট ঘিরেই প্রায়ই তৈরি হয় ভক্তদের নানা আলোচনা। সম্প্রতি একটি...
‎ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বছরের পর বছর। ইদানীং অবশ্য অভিনয় থেকে তিনি কিছুটা দূরেই রয়েছেন বলা যায়। বিরতি দিয়ে মাঝে ৩টি সিনেমায় কাজ...
একসময় পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত। এবার একটি অনুষ্ঠানে পুরোনো স্মৃতিচারণায় ফিরে গেলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, একসময়...
ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন। এরপরই তাকে নিয়ে নানা পরিকল্পনা চলছে এই মরুর দেশে। তেমনই একটা উদ্যোগে দুবাই যাচ্ছেন শাকিব খান।...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর