‘প্রেমের তাজমহল’ নির্মাতার প্রামাণ্যচিত্রে পূর্ণিমা

আপডেট : ১১ মে ২০২৬, ০৬:০৪ পিএম

‎ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বছরের পর বছর। ইদানীং অবশ্য অভিনয় থেকে তিনি কিছুটা দূরেই রয়েছেন বলা যায়। বিরতি দিয়ে মাঝে ৩টি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির খবর নেই। নাটকেও নেই অনেকদিন! তবে সম্প্রতি একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন এই নায়িকা।

‎১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করছেন ‘প্রেমের তাজমহল’খ্যাত নির্মাতা গাজী মাহবুব। সম্প্রতি এফডিসিতে দৃশ্যধারণের মধ্যদিয়ে এটির শুটিং সম্পন্ন হয়। জানা যায়, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থার (মাউস) জন্য প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় এটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।প্রামাণ্যচিত্রটির শুটিংয়ে পূর্ণিমা। ছবি: নির্মাতার সৌজন্যে

পূর্ণিমা বলেন, ‘প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করতে দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

‎গাজী মাহবুব জানান, প্রামাণ্যচিত্রটির গল্পে উঠে এসেছে ১৯৭০ সালের বন্যার সেই মর্মান্তিক কাহিনি এবং বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের করণীয় কী হবে? 

মানবসুর উন্নয়ন সংস্থার (মাউস) দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে এটি প্রদর্শিত হবে। যেখানে সারাদেশের ২ হাজার স্বেচ্ছাসেবী সংগঠনকে দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে। এ ছাড়া প্রামাণ্যচিত্রটি অনালাইনেও প্রকাশিত হবে।

এতে ‎পূর্ণিমা ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান, জয় চৌধুরী প্রমুখ।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর সেসব পোস্ট ঘিরেই প্রায়ই তৈরি হয় ভক্তদের নানা আলোচনা। সম্প্রতি একটি...
একসময় পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত। এবার একটি অনুষ্ঠানে পুরোনো স্মৃতিচারণায় ফিরে গেলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, একসময়...
সম্প্রতি অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে সামাজিকমাধ্যমে তাঁর বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। নেটিজেনদের এমন প্রচারণায় র্মমাহত তিনি। এবার বিষয়টি বিস্তারিত জানালেন অভিনেত্রী...
ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন। এরপরই তাকে নিয়ে নানা পরিকল্পনা চলছে এই মরুর দেশে। তেমনই একটা উদ্যোগে দুবাই যাচ্ছেন শাকিব খান।...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর