২০০৩ সালে পূর্ণিমাকে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কী ছিল সেখানে লেখা

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

একসময় পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত। এবার একটি অনুষ্ঠানে পুরোনো স্মৃতিচারণায় ফিরে গেলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, একসময় তিনি একটি বিশেষ চিঠি পেয়েছিলেন, যা তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল।

পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখার পর মুগ্ধ হন তারেক রহমান। এরপর তিনি শুভেচ্ছাস্বরূপ পূর্ণিমাকে একটি চিঠি পাঠান।

তিনি বলেন, ‘‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।’’

চিঠির বক্তব্য তুলে ধরে পূর্ণিমা আরও জানান, সেখানে লেখাটা ছিল এমন, ‘এ রকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারি’।

এই স্মৃতির কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিককে চিঠিটি দেখিয়েছিলেন।’

জানা গেছে, ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টটি আজ শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর সেসব পোস্ট ঘিরেই প্রায়ই তৈরি হয় ভক্তদের নানা আলোচনা। সম্প্রতি একটি...
‎ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বছরের পর বছর। ইদানীং অবশ্য অভিনয় থেকে তিনি কিছুটা দূরেই রয়েছেন বলা যায়। বিরতি দিয়ে মাঝে ৩টি সিনেমায় কাজ...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে উজ্জ্বল নাম আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতির অন্যতম সর্বোচ্চ সম্মান একুশে পদক-এ ভূষিত হলেন এই গিটার কিংবদন্তি। বৃহস্পতিবার আয়োজিত আনুষ্ঠানিকতায়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজ। একই দিনটি আবার বাংলা চলচ্চিত্রের এক অমলিন নাম মান্নার মৃত্যুবার্ষিকী। ২০০৮...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর