আবারও শাকিবের বিপরীতে কলকাতার নায়িকা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পিএম

দুই বাংলার দর্শকের কাছে পরিচিত মুখ ইধিকা পাল। কলকাতার জনপ্রিয় সিরিয়াল তারকা থেকে বড়পর্দায় আসেন ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে, যেখানে শাকিব খানের বিপরীতে তাঁর অভিষেক ঘটে। ‘ইতি’ চরিত্রে অভিনয় করে তিনি দ্রুত জনপ্রিয়তা পান এবং হয়ে ওঠেন দুই বাংলার আলোচিত নায়িকা।

এরপর দেবের সঙ্গে অভিনয় করেন ব্যবসাসফল ছবি ‘খাদান’-এ, পরে আবার ঢাকাই সিনেমায় শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যায় তাঁকে। ধারাবাহিকভাবে ‘বহুরূপ’ ও ‘রঘু ডাকাত’-এর মতো সিনেমায়ও প্রশংসিত হন ইধিকা।

নতুন গুঞ্জন, শাকিব খানের আগামী ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এর নায়িকা হচ্ছেন ইধিকা পাল। প্রিন্স টিমের সূত্রে জানা গেছে, প্রায় ২৮ লাখ রুপিতে চুক্তি হয়েছে তাঁর সঙ্গে। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার দল। অন্যদিকে, সিনেমায় বাংলাদেশি নায়িকাও থাকছেন। তিনি তাসনিয়া ফারিণ।

শাকিব-ইধিকা। ছবি: সংগৃহীত ছবিটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে। যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্য লিখেছেন আবু হায়াত মাহমুদ ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

বর্তমানে শাকিব ব্যস্ত ‘সোলজার’-এর কাজে, অন্যদিকে ইধিকা লন্ডনে দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ে। পরপর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করছেন এই জনপ্রিয় জুটি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর