১২ বছর আগের শুভ-তমার সিনেমা পাচ্ছে মুক্তি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

দীর্ঘ ১২ বছর আগে শুরু হওয়া এক সিনেমা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে, তবে এবার নতুন নামে, নতুন টিমে। ২০১৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান শুরু করেছিলেন রোমান্টিক ঘরানার সিনেমা ‘লাভলী: মন বোঝে না’। শুটিংও শুরু হয় শ্রীলঙ্কায়। কিন্তু শুটিংয়ের কিছুদিন পরই চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজকের সঙ্গে মতবিরোধে পড়ে সোহান সিনেমাটি ছেড়ে দেন। পরে পরিচালক হিসেবে দায়িত্ব নেন শাহাদাৎ হোসেন লিটন।

বছরের পর বছর পেরিয়ে অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে ‘মন যে বোঝে না’ নামে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র অনুযায়ী, সিনেমাটি এখন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এবং পরিচালনায় রয়েছেন আয়েশা সিদ্দিকা। আগামীকাল ৭ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

তবে আশ্চর্যের বিষয়, সিনেমার মুক্তির খবর জানেন না কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তমা মির্জা!

নায়কের বক্তব্য পাওয়া না গেলেও, তমা মির্জা বলেন, ‘সিনেমা মুক্তি নিয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। সংবাদমাধ্যম থেকেই খবরটি জেনেছি। এটি তো এক যুগ আগের সিনেমা!’

পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘আমি সিনেমার কিছু অংশের কাজ শেষ করার পর প্রকল্প থেকে সরে দাঁড়াই। পরে আয়েশা সিদ্দিকা বাকি কাজগুলো সম্পন্ন করেন।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী, কাবিলা প্রমুখ।

পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর