ডা. এজাজের স্মৃতিকথায় হ‍ুমায়ূন আহমেদ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হ‍ুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। তাঁকে নিয়ে টেলিভিশনের পর্দায় থাকছে বর্ণাঢ্য আয়োজন—

স্মৃতির পাতায় হ‍ুমায়ূন
প্রয়াত এই কিংবদন্তির বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। মূলত তাঁর পরিচিতিই তৈরি হয়েছে হ‍ুমায়ূন আহমেদের নির্মাণে। সাবলীল ও রম্যরসাত্মক অভিনয়ে জনপ্রিয়তা পান তিনি। 

কাজ করতে গিয়ে হ‍ুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি। লেখক কিংবা নির্মাতা বাইরে একজন মানুষ হিসেবেও হ‍ুমায়ূন আহমেদকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেইসব স্মৃতিকথা বলেছেন ডা. এজাজ। যেখানে উঠে এসেছে হ‍ুমায়ূন আহমেদের সঙ্গে তাঁর প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা ও একরাশ  শূন্যতা। আজ সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান।

নয় নম্বর বিপদ সংকেত সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গান-চলচ্চিত্রে হ‍ুমায়ূন
কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকছে নানান আয়োজন। সকালে ‌‘গান দিয়ে শুরু’তে থাকবে তরুণ প্রজন্মের শিল্পী মুগ্ধ, অনন্যা আচার্য ও প্রান্তির কণ্ঠে হ‍ুমায়ূন আহমেদ পরিচালিত বিভিন্ন চলচ্চিত্রের গান। 

এ ছাড়াও সকাল ১১টা থেকে দিনব্যাপী অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হ‍ুমায়ূন আহমেদের বই নিয়ে চ্যানেল আই প্রাঙ্গনে বইমেলা অনুষ্ঠিত হবে। দুপুরে ‘তারকা কথন’-এ উপস্থিত থাকবেন অভিনেতা-আবৃত্তিজন জয়ন্ত চট্টোপাধ্যায়। 

‘এবং সিনেমার গান’-এ থাকছে হ‍ুমায়ূন আহমেদের লেখা গান। দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে এ নির্মাতার স্মরণে বিশেষ অনুষ্ঠান। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর