সিনেমা বদলে দিয়েছিল গ্রামের চিত্র, সেই নির্মাতাকে স্বীকৃতি জানাল গ্রামবাসী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

চলচ্চিত্রের প্রভাব কতটা গভীর হতে পারে—তার প্রমাণ আবারও পাওয়া গেল নাচোলে। শুধু বিনোদন নয়, একটি সিনেমা বদলে দিয়েছে একটি অঞ্চলের পরিচিতি, মানুষের জীবনধারা এবং স্থানীয় ইতিহাসের প্রতি আগ্রহ।

সিনেমাটির নাম ‘নাচোলের রানী’। ১৯৫০ সালের ৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্রের নেতৃত্বে ঘটে যাওয়া কৃষক–সাঁওতাল বিদ্রোহের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেন চলচ্চিত্রকার সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

২০০৬ সালে মুক্তির পর ছবিটি শুধু দর্শকের প্রশংসাই পায়নি, বরং বিশ্বজুড়ে নাচোলের নাম ছড়িয়ে দিয়েছে। ছবির শুটিং স্পট ঘিরে গড়ে ওঠে ইলা মিত্র সংগ্রহশালা, যা এখন জনপ্রিয় পর্যটনকেন্দ্র। স্থানীয় মানুষের জীবনযাত্রা ও সাংস্কৃতিক পরিচয়েও আসে পরিবর্তন।

নাচোলের বাসিন্দারা এই পরিবর্তনের মূলনায়ক ডায়মন্ডকে ভুলে যাননি। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে সংগ্রহশালার পাশে একটি স্বীকৃতি ফলক স্থাপন করা হয়েছে। গ্রামবাসীর উদ্যোগে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় ১৬ নভেম্বর ফলকটি উন্মোচন করা হয়।

এ বিষয়ে ডায়মন্ড বলেন, ‌‘জীবদ্দশায় এমন একটি স্বীকৃতি পাওয়া সত্যিই দুর্লভ। অসংখ্য ধন্যবাদ গ্রামবাসী এবং যেসব সমিতি-সংগঠন এর পেছনে আছেন, তাদের।’

নাচোলের রানী ছবিতে ইলা মিত্রের চরিত্রে অভিনয় করেন শাহানা শুমি। অন্যান্য চরিত্রে ছিলেন কাজল মজুমদার, রবিউল ইসলাম, আফসানা রহমান, সাজ্জাদ, রিপন, তপনসহ আরও অনেকে। ছবিটিতে প্রায় ৪৫০ জন সাঁওতাল এবং ২৫০ জন পুলিশ সদস্য অভিনয়ে অংশ নেন।

১৯৫০ সালে যে সব স্থানে ইলা মিত্রের নেতৃত্বে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল, ২০০০ থেকে ২০০৩ সালের মধ্যে সেইসব জায়গা পরিণত হয়েছিল বিরানভূমিতে। দীর্ঘ অনুসন্ধানের পর পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড ২০০৪ সালে এসব নির্দিষ্ট স্পট খুঁজে বের করেন এবং সেখানেই সম্পন্ন করেন সিনেমার শুটিং।

এই সময়ে তিনি ৫৪ জনের একটি শুটিং ইউনিট নিয়ে তিন কক্ষবিশিষ্ট কেন্দুয়া পঞ্চনন প্রাথমিক বিদ্যালয়ে টানা ২৮ দিন অবস্থান করেন। বিদ্যুহীন, যোগাযোগবিহীন এই এলাকায় পরিবহনের জন্য ছিল শুধু একটি মহিষের গাড়ি। প্রতিকূলতার মধ্যেও তিনি শেষ করেন শুটিং।

২০০৬ সালে ছবিটি মুক্তির পর শুটিং স্পট দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। ধীরে ধীরে ওই অঞ্চলে রাস্তা, বিদ্যুৎসহ নানা উন্নয়ন শুরু হয়। শুটিংয়ের দুই দশক পর সেখানে নির্মিত হয়েছে ইলা মিত্র সংগ্রহশালা, যা এখন জনপ্রিয় পর্যটন স্পট।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর