প্রকাশ্যে এল ‘হ‍ুমায়ূন সাগরে কিছুক্ষণ’

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম

রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি শিল্পীদের উদযাপন করার উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মাস তিনেক আগেই বিষয়টি জানিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরই অংশ হিসেবে গেল অক্টোবরের শেষদিকে কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাতা হ‍ুমায়ূন আহমেদকে উদযাপনের কথা জানান তিনি।

১৩ নভেম্বর ছিল হ‍ুমায়ূন আহমেদের জন্মদিন। এই উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। 

‌‘হ‍ুমায়ূন সাগরে কিছুক্ষণ’ শিরোনামে প্রায় সাড়ে ২৫ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্র নির্মাণ করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন নুহাশ হ‍ুমায়ূন।

তথ্যচিত্রটি প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে বলা হয়, ‘‘তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখকই শুধু নন; একজন চলচ্চিত্রকার, নাট্যকার ও গীতিকার হিসেবে অনন্য অর্জন রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর কলমে জলজ্যান্ত হয়ে ওঠে হিমু, মিসির আলী, রূপা, শুভ্ররা। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি জগতের অন্যতম শক্তিশালী আইকন হ‍ুমায়ূন আহমেদের প্রতি ট্রিবিউট জানিয়ে নির্মিত হয়েছে ‘সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস’ সিরিজের এই পর্ব। এটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি উদ্যোগ।”

এদিকে, তথ্যচিত্রটির শুরুতে লেখা হয়, ‘হ‍ুমায়ূন আহমেদ এক মহাসমুদ্র। পুরো জাতি কয়েক দশক ধরে এক ঘোর নিয়ে এই মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। তাঁর কাজ, চরিত্র এবং ভক্তদের ভালোবাসা নিয়ে আমাদের প্রচেষ্টা।’

প্রধান উপদেষ্টার পেজে দেওয়া পোস্টটি শেয়ার করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘লেটস টেক আ মোমেন্ট টু সেলেব্রেট দ‍্য ম‍্যান, দ‍্য মিথ। হুমায়ূন আহমেদ।’

নুহাশ ছাড়াও এই তথ্যেচিত্রে হ‍ুমায়ূন আহমেদকে নিয়ে কথা বলেছেন অভিনেতা আফজাল হোসেন, সাহিত্যিক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, লুনা রুশদি, হ‍ুমায়ূন-ভক্ত ফাহিম রেজা পিয়াল, লেখক পারমিতা হিম প্রমুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
নিজের লেখা বই প্রকাশ না করার পেছনের গল্প জানাতে গিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান, সেখানে নিজের অভিজ্ঞতা, কষ্ট আর সিদ্ধান্ত সবকিছুই সরাসরি তুলে...
মাঝেমধ্যেই চলচ্চিত্রকার ও কথসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতির গভীরে ডুব দেন তাঁর প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। আজও তেমনই এক আবেগঘন স্মৃতি সামনে আনলেন তিনি।
কাজ করতে গিয়ে হ‍ুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি। লেখক কিংবা নির্মাতা বাইরে একজন মানুষ হিসেবেও হ‍ুমায়ূন আহমেদকে খুব কাছ থেকে দেখেছেন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর