মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ গাজীপুরের নুহাশ পল্লীতে আয়োজন করা হয় দিনব্যাপি মিলাদ মাহফিল। পাশাপাশি এতিমদের মাঝে বিতরণ করা হয় খাবার। দূর-দূরান্ত থেকে প্রিয় লেখককে শ্রদ্ধা-ভালোবাসা জানাতে আসেন ভক্তরা।

বৃষ্টি আর সবুজ ভীষণ ভালোবাসতেন হুমায়ূন আহমেদ। তাঁর প্রয়াণের দিনে যেন সেকারণেই অঝোর বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নুহাশ পল্লীর লিচুতলায় ভিড় করেন হুমায়ূন আহমেদের স্বজন, ভক্ত ও কবি-লেখকদের। তারা প্রিয় মানুষটির কবরে ফুলেল শ্রদ্ধা জানান। 

ভক্ত ও শুভানুধ্যায়ীরা জানান, হুমায়ূন আহমেদ তাঁর সৃষ্টির মাধ্যমেই বেঁচে থাকবেন যুগ যুগ। অনেকে জানান, তাদের বই পড়ার শুরুটা হয়েছে হুমায়ূন আহমেদের বই পড়ে। হুমায়ূন আহমেদ শুধু লেখক হিসেবে নন, পরিচালক হিসেবেও বেঁচে থাকবেন সবার মাঝে।
 
দুই ছেলেকে সঙ্গে নিয়ে লেখকের কবরে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শাওন বলেন, ‘কারও কাছে কোনো চাওয়া নেই। যতদিন বেঁচে থাকব, নুহাশ পল্লীর একজন কর্মীও বেঁচে থাকবে কিংবা আমার সন্তানেরা থাকবে ততদিন দিবসটি পালন করে যাব।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় কুতুবপুর গ্রামে জন্মেছিলেন নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের এইদিনে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

অস্ত্রোপচার সফল হয়েছিল, চিকিৎসকেরা রেখেছিলেন নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের এক দিন পরই আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর