প্রেম করছেন শুভ-ঐশী?

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী ও নায়ক আরিফিন শুভ—দুজনই ব্যক্তিজীবনে বেশ ‘আড়ালপ্রিয়’। কাজ ছাড়া তাদের তেমন দেখা মেলে না; সোশ্যাল মিডিয়াতেও সীমিত উপস্থিতি। তবু এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক ছবি ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’।

কিন্তু সিনেমার বাইরেও আলোচনায় এসেছে এই জুটি, বিশেষ করে শুভ। গত জুলাইয়ে তিনি প্রকাশ্যে জানান দাম্পত্য জীবনের ইতি টানার খবর। এরপরই গুঞ্জন ওঠে, শুভর ব্যক্তিজীবনে ফাটলের পেছনে নাকি অভিনেত্রী ঐশীর উপস্থিতি! নানা অনুষ্ঠান ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই সন্দেহ আরও ঘনীভূত হয়। যদিও গুঞ্জনটি পরবর্তীতে থেমে যায়, কৌতূহল কিন্তু রয়ে যায় নেটিজেনদের মনে।

সেই কৌতূহলকেই যেন নতুন করে উসকে দিলেন তারা নিজেরাই। মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি প্রকাশ করেন শুভ ও ঐশী। শিউলী ফুল আঁকা শাড়িতে ঐশী, আর শুভর বুকে মাথা রাখা তার আবছা আলোয়ের একটি ফ্রেম; যেন ছবিটাই নিজের ভাষায় গল্প বলে।

ঐশী ও শুভ। ছবি: ফেসবুক থেকে নেওয়া রহস্য আরও বাড়ায় ক্যাপশন নির্বাচন। শুভ লিখেছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’
ঐশীও যেন সেই কথার প্রতিধ্বনি, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

দুটি ছবি, দুটি বাক্য—তবু সুর এক। আর সেখানেই ফের প্রশ্ন উঠছে, শুভ ও ঐশী কি সত্যিই সম্পর্কে, নাকি সবই অন্য কিছু?

এদিকে শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত তাদের আলোচিত ছবি ‘নূর’ শিগগিরই বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। তাই নেটিজেনদের দ্বিধা—এ কি কেবল সিনেমার প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো সম্পর্কের ইঙ্গিত?

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর